-
আকাশ থেকে সন্দেহজনক বস্তুর পতন শনাক্ত করল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
সেপ্টেম্বর ৩০, ২০২০ ০৬:২৮ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের মালেকান কাউন্টির লেইলান পাহাড়ে আকাশ থেকে অপরিচিত ও সন্দেহজনক বস্তুর পতন হয়েছে। উত্তর-পশ্চিম ইরানে মোতায়েন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই বস্তু শনাক্ত করার খবর দিয়েছে।
-
সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে সৌদি অভিযোগ সর্বৈব মিথ্যা: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১২:৫৭সৌদি আরব ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর সন্ধান পাওয়ার যে দাবি করেছে তাকে সর্বৈব মিথ্যা বলে অভিহিত করেছে তেহরান। সেইসঙ্গে মূল্যহীন ও অন্য দেশের চাপিয়ে দেয়া চিত্রনাট্যে নাটক তৈরি না করে সততা ও প্রজ্ঞার পথ অনুসরণ করতে সৌদি শাসকদের পরামর্শ দিয়েছে ইরান।
-
ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার খোঁড়া যুক্তি দিল ওয়াশিংটন
সেপ্টেম্বর ২৭, ২০২০ ০৪:১৮একজন মার্কিন কূটনীতিক ভিত্তিহীন অভিযোগ তুলে বলেছেন, ইরান ও লেবাননের হিজবুল্লাহর হাত থেকে ইরাককে রক্ষা করার জন্য দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে।
-
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষতি করছে বিদেশি সেনারা: রুহানি
সেপ্টেম্বর ২৭, ২০২০ ০৩:২৪ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিরূপ পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলের সব দেশের উচিত গোটা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করা।
-
জেনারেল সোলাইমানিকে নিয়ে ট্রাম্পের দম্ভোক্তি: জবাব দিল ইরান
সেপ্টেম্বর ২৫, ২০২০ ০৩:২৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
-
স্থিতিশীল আইসোটপ সমৃদ্ধ করার প্রযুক্তি অর্জন করেছে ইরান: সালেহি
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০৩:০০ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ইরান বিশ্বের হাতেগোণা কয়েকটি দেশের অন্তর্ভুক্ত হতে পেরেছে যে দেশগুলো স্থিতিশীল আইসোটপ সমৃদ্ধ করতে পারে।
-
ইরান পরমাণু সমঝোতার বাইরে গিয়ে ইউরেনিয়াম মজুত করছে: পম্পেও
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০৫:১২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে ইরান ১০ গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। তিনি এক টুইটার বার্তায় ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার কথা এড়িয়ে গিয়ে এ মন্তব্য করেছেন।
-
রুহানি-এরদোগান অনলাইন বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আশাবাদ
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০১:২৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ইরান ও তুরস্কের সর্বোচ্চ কৌশলগত সম্পর্ক পরিষদের ষষ্ঠ বৈঠকে তারা এ গুরুত্ব আরোপ করেন।
-
নিজেদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে ইরান ও সুইজারল্যান্ড: মন্ত্রী
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০২:৪৬ইরান সফররত সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিউ ক্যাসিস বলছেন, তেহরান ও বার্নের মধ্যে কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিবাস রয়েছে। তিনি আরো বলেছেন, গত একশ বছরে দু’দেশ নিজেদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
-
ইরানবিরোধী জোট গঠনে সম্মত হয়েছে ইসরাইল ও আমিরাত: পম্পেও
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০১:৫৯মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ইরানবিরোধী অবস্থান ঘোষণা করতে গিয়ে দাবি করেছেন, সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইল ইরানবিরোধী জোট গঠন করতে সম্মত হয়েছে।