• দিল্লির শাহীনবাগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ড্রোনের সাহায্যে নজরদারি, ১৪৪ ধারা

    দিল্লির শাহীনবাগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ড্রোনের সাহায্যে নজরদারি, ১৪৪ ধারা

    মার্চ ০১, ২০২০ ১২:২৬

    ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে দিল্লির শাহীনবাগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শাহীনবাগে দিল্লি পুলিশ একটি নোটিশ জারি করে বলেছে, এই এলাকায় কেউ যেন জড়ো হয় বা বিক্ষোভ প্রদর্শন না করে। গোটা অঞ্চল জুড়ে ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে। এর পাশাপাশি সেখানে বিপুলসংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে।

  • ফেসবুকে মোদিবিরোধী পোস্টের অভিযোগে গ্রেফতার অসমের বাঙালি অধ্যাপক

    ফেসবুকে মোদিবিরোধী পোস্টের অভিযোগে গ্রেফতার অসমের বাঙালি অধ্যাপক

    ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৬:০৫

    ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক সহিংস ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে টার্গেট করে বিতর্কিত মন্তব্যে গ্রেফতার হয়েছেন অসমের এক বাঙালি অধ্যাপক। গতকাল (শুক্রবার) রাতে সৌরদীপ সেনগুপ্ত নামে অসমের গুরুচরণ কলেজের পদার্থ্যবিদ্যা বিভাগের ওই অতিথি শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৌরদীপকে পুলিশ তাঁর শিলচরের ইটখোলার বাড়ি থেকে গ্রেফতার করে। 

  • অমিত শাহ দিল্লির সহিংসতা রোধে ব্যর্থ, প্রতিবাদে মিছিল করবে জমিয়ত

    অমিত শাহ দিল্লির সহিংসতা রোধে ব্যর্থ, প্রতিবাদে মিছিল করবে জমিয়ত

    ফেব্রুয়ারি ২৯, ২০২০ ০৮:৩১

    ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতা রোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজধর্ম পালন না করার অভিযোগে কোলকাতায় প্রতিবাদ মিছিল করবে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখা। আগামীকাল (রোববার) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মৌলালি ক্রসিং থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন।

  • ভারতে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র আর অবশিষ্ট নেই: প্রকাশ সিং বাদল

    ভারতে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র আর অবশিষ্ট নেই: প্রকাশ সিং বাদল

    ফেব্রুয়ারি ২৮, ২০২০ ২১:০৮

    দিল্লির সহিংসতা নিয়ে হিন্দুত্ববাদী বিজেপি’র সহযোগী আকালি দলের নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল প্রকাশ সিং ‘ভারতে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র আর অবশিষ্ট নেই’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শুক্রবার) কেন্দ্রীয় বিজেপি সরকারের শাসনামলে ভারতের ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন।  

  • মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না: ঢাকায় বিক্ষোভে বক্তারা

    মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না: ঢাকায় বিক্ষোভে বক্তারা

    ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১২:২৫

    দিল্লিতে মুসলিমদের ওপর নিপীড়ন ও হামলার প্রতিবাদে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। আজ (শুক্রবার) জুম্মার নামাজের পর সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মসজিদের গেটে এই বিক্ষোভ হয়। সমাবেশ শেষে তারা মিছিল বের করেন। এসময় মুসল্লিরা বিভিন্ন স্লোগান দেন। এর আগে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। আজ মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গেছে। নামাজ শেষে তাদের অনেকে বিক্ষোভে যোগ দেন।

  • দিল্লির গোলযোগপূর্ণ এলাকায় ফ্ল্যাগমার্চ: অযোধ্যা, কাশী, মথুরায় নিরাপত্তা বৃদ্ধি

    দিল্লির গোলযোগপূর্ণ এলাকায় ফ্ল্যাগমার্চ: অযোধ্যা, কাশী, মথুরায় নিরাপত্তা বৃদ্ধি

    ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০৮:৩৩

    ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে গোলযোগপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় টহলদারি ও ফ্ল্যাগমার্চ করছে। দিল্লিতে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ৪০ ঘণ্টায় কোনও সহিংস ঘটনার খবর নেই। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

  • দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা: জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

    দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা: জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

    ফেব্রুয়ারি ২৭, ২০২০ ২২:১৮

    ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে দিল্লিতে চলমান সাম্প্রদায়িক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে প্রেসিডেন্টকে স্মারকলিপি দিল কংগ্রেস

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে প্রেসিডেন্টকে স্মারকলিপি দিল কংগ্রেস

    ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৫:৩৭

    ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ দাঙ্গা রুখতে ব্যর্থ হওয়ায় প্রধান বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপসারণের দাবি জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়ে সরকারকে ‘রাজধর্ম’ পালন করতে বলার অনুরোধ জানানো হয়েছে।

  • দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮, মসজিদে হামলা, মিনারে গেরুয়া পতাকা

    দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮, মসজিদে হামলা, মিনারে গেরুয়া পতাকা

    ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১২:৫৮

    ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে বিরোধের জেরে ভয়াবহ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। ভয়াবহ ওই সহিংসতার মধ্যে দিল্লির অশোকনগরে দুর্বৃত্তরা একটি বড় মসজিদে হামলা চালিয়ে মসজিদের মিনারে গেরুয়া পতাকা ঝুলিয়ে দিয়েছে।

  • দিল্লির সেই বিচারপতিকে বদলি: আইনমন্ত্রীর বললেন ‘নিয়মমাফিক’

    দিল্লির সেই বিচারপতিকে বদলি: আইনমন্ত্রীর বললেন ‘নিয়মমাফিক’

    ফেব্রুয়ারি ২৭, ২০২০ ০৯:৪৯

    দিল্লিতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার জন্য কেন্দ্র, রাজ্য সরকার ও দিল্লি পুলিশের সমালোচনা করেছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলিধর। পাশাপাশি তিনি উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে চার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন। এরপর বুধবার রাতে এই বিচারককে আকস্মিকভাবে বদলি করা হয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে।