-
মসুলে দায়েশ বিরোধী অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে: আল-আবাদি
জানুয়ারি ০৯, ২০১৭ ১২:৫৪ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, দেশটির উত্তরপশ্চিমাঞ্চল প্রদেশ নিনেভাতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
-
রুশ বিমানবাহী রণতরী থেকে চালানো অভিযানে দায়েশের ১২৫২টি লক্ষ্যবস্তু ধ্বংস
জানুয়ারি ০৬, ২০১৭ ২০:২৪সিরিয়ায় রাশিয়ার বিমানবাহী রণতরী থেকে ৪২০টির বেশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ১,২৫২টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। দুই মাসের বেশি সময় ধরে এসব অভিযান চালানো হয়েছে বলে সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আদ্রে কারতাপোলোভ আজ (শুক্রবার) জানিয়েছেন।
-
সিরিয় সীমান্তের কাছে ৭ গ্রাম মুক্ত করল ইরাকি বাহিনী
জানুয়ারি ০৬, ২০১৭ ১৪:২০ইরাকের সেনাবাহিনী সিরিয়া সীমান্তের কাছাকাছি সাতটি গ্রাম দায়েশের দখল থেকে মুক্ত করেছে। ইরাকি বাহিনীর এ সাফল্যের খবর আজ (শুক্রবার) প্রকাশ করা হয়েছে।
-
‘সিরিয়ার অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করছে মার্কিন জোট’
জানুয়ারি ০৪, ২০১৭ ২০:২৬রাশিয়া অভিযোগ করেছে, মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর তেল উৎপাদন স্থাপনাগুলোতে বোমা হামলা না করে বরং দেশটির অর্থনৈতিক স্থাপনাগুলোর ওপর একের পর এক বোমা বর্ষণ করছে।
-
ইরাকে দায়েশের বধ্যভূমি থেকে ৮০টি দেহাবশেষ উদ্ধার
জানুয়ারি ০৪, ২০১৭ ১২:৫৬ইরাকের ফরেনসিক বিশেষজ্ঞরা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি বধ্যভূমি থেকে প্রায় ৮০টি দেহাবশেষ উদ্ধার করেছেন। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাউদ্দিনে ২০১৪ সালের জুনে এ হত্যাকাণ্ড চালিয়েছিল দায়েশ।
-
‘নাইটক্লাবে হামলকারী গেরিলাযুদ্ধে দক্ষ এবং সিরিয়ায় প্রশিক্ষণ নিয়েছে’
জানুয়ারি ০৪, ২০১৭ ০৮:০৯তুরস্কের নাইটক্লাবে হামলাকারী বন্দুকধারী গেরিলাযুদ্ধের কলা-কৌশল ভালভাবেই রপ্ত করেছে এবং সিরিয়াতে প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইস্তাম্বুল নগরীর রেইনা নাইটক্লাবে খ্রিস্টিয় নববর্ষের রাতে চালানো এ বর্বরোচিত হামলায় ৩৯ জন নিহত এবং ৭০ জন আহত হয়। সোমবার দেয়া বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
-
‘আইএস’ নির্মূলে আন্তর্জাতিক গোয়েন্দা সহযোগিতা চাইলেন ইরাকি প্রধানমন্ত্রী
জানুয়ারি ০৪, ২০১৭ ০৫:১৪ইরাক থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ নির্মূলে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তিনি আজ রাজধানী বাগদাদে বলেছেন, “দায়েশ নির্মূলের কাজ ত্বরান্বিত করার জন্য আমাদের আন্তর্জাতিক গোয়েন্দা সহযোগিতা প্রয়োজন।”
-
অস্ত্র-গোলাবারুদের ঘাটতিতে পড়েছে মসুলের দায়েশগোষ্ঠী
জানুয়ারি ০৩, ২০১৭ ০৯:১৪ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে লড়াইয়ে নিয়োজিত তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠ দায়েশের অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ যুদ্ধোপকরণে ঘাটতি দেখা দিয়েছে। এ কথা জানিয়েছেন দায়েশ বিরোধী আমেরিকার নেতৃত্বাধীন কথিত জোটের স্থলবাহিনীর দায়িত্ব নিয়োজিত মার্কিন আর্মি জেনারেল জোশেপ মার্টিন।
-
সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে
জানুয়ারি ০৩, ২০১৭ ০৮:৩৮সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো আসন্ন শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে। সিরিয়াব্যাপী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে অভিযোগ তুলে কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় বৈঠক বর্জনের হুমকি দেয়া হয়।
-
নাইটক্লাবে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে তুর্কি পুলিশ
জানুয়ারি ০৩, ২০১৭ ০৪:০২তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইটক্লাবে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে দেশটির সন্ত্রাস-বিরোধী পুলিশ। ইংরেজি নববর্ষের রাতে চালানো ওই ভয়াবহ হামলায় ৩৯ জন নিহত ও ৬৯ ব্যক্তি আহত হয়। হতাহতদের অনেকেই ছিল বিদেশি পর্যটক।