-
আমাকে হত্যাচেষ্টায় ব্যয় হয়েছে ২ কোটি ডলার: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
জুন ১৯, ২০১৯ ১৫:৩৮ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাকে হত্যার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল তার পেছনে এর পরিকল্পনাকারীরা দুই কোটি ডলার খরচ করেছে। রাজধানী কারাকাসে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
-
আমেরিকা এসো, অস্ত্র হাতে আমরা প্রস্তুত: ভেনিজুয়েলার সেনাবাহিনীর চ্যালেঞ্জ
মে ১৯, ২০১৯ ১২:৩২ভেনিজুয়েলার সেনাবাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি পুনরায় আনুগত্য ঘোষণা করে বলেছে, তারা অস্ত্র হাতে আমেরিকার জন্য অপেক্ষা করছেন। মাদুরোর প্রতি আনুগত্য জানিয়ে গতকাল (শনিবার) কুচকাওয়াজ করেছে দেশটির সেনাবাহিনী।
-
ভেনিজুয়েলা সংকট: পম্পেও’র মুখের ওপর ‘না’ বলে দিলেন ল্যাভরভ
মে ১৫, ২০১৯ ০৫:২২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য রাশিয়ার প্রতি যে আহ্বান জানিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) রাশিয়ার বন্দরনগরী সোচি’তে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পম্পেও’কে সরাসরি ‘না’ বলে দেন ল্যাভরভ।
-
সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রতি গুয়াইদোর সমর্থন ঘোষণা
মে ১১, ২০১৯ ০১:১০ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বলেছেন, আমেরিকা যদি তার দেশে সামরিক হস্তক্ষেপ করার প্রস্তাব দেয় তাহলে তিনি তা গ্রহণ করবেন। গুয়াইদো ইতালির দৈনিক লা স্তামপা’কে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, ভেনিজুয়েলাকে চলমান সংকট থেকে বের করে আনার জন্য তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপকে সমর্থন জানাবেন।
-
আমেরিকার সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত থাকুন: প্রেসিডেন্ট মাদুরো
মে ০৬, ২০১৯ ১০:৩২ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার সরকারের প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করার জন্য সেদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি আজ এক টুইটার বার্তায় সাম্প্রতিক সেনা অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাত করে তার সরকারের প্রতি আনুগত্য বজায় রাখার জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন।
-
সম্ভাব্য মার্কিন আগ্রাসন রুখতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন মাদুরো
মে ০৫, ২০১৯ ০২:২২সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি স্থানীয় সময় গতকাল (শনিবার) এক সেনা সমাবেশে বলেন, “যদি কোনোদিন সাম্রাজ্যবাদী আমেরিকা ভেনিজুয়েলায় হামলা চালানোর সাহস দেখায় সেদিন তার মোকাবিলা করার জন্য আপনারা সমরাস্ত্র প্রস্তুত রাখুন।”
-
ভেনিজুয়েলা সংকটে জিতবে কে: আমেরিকা নাকি রাশিয়া?
মে ০৩, ২০১৯ ০৬:২১ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেই ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার বামপন্থি নিকোলাস মাদুরো সরকার উৎখাতের জোর প্রচেষ্টা শুরু করেন। গণমাধ্যমকে ব্যবহার করে মাদুরো সরকারের বিরুদ্ধে প্রচারণার ধুম্রজাল সৃষ্টির পাশাপাশি দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। সর্বশেষ ভেনিজুয়েলায় সামরিক হামলার হুমকি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন।
-
‘ভেনিজুয়েলায় হামলার নির্দেশ দেয় নি পেন্টাগন তবে সম্ভাবনা আছে’
মে ০২, ২০১৯ ০৮:২৫মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয় নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, হামলার সম্ভাবনা আছে।
-
রাশিয়া: ভেনিজুয়েলার সেনাবাহিনীকে বিভক্ত করতে চায় আমেরিকা
মে ০২, ২০১৯ ০২:৫২ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার কারণে দেশত্যাগ করেননি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি পম্পেও’র বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে বলেছেন, ভেনিজুয়েলার সেনাবাহিনীকে বিভক্ত করার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে।
-
ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থানকারীরা পরাজিত হয়েছে: মাদুরো
মে ০১, ২০১৯ ০৯:৩৮ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশে সামরিক বাহিনীর ছোট একটি অংশ ক্যু’ করার চেষ্টা করেছিল তবে তা পরাজিত হয়েছে। তার প্রতি আনুগত্যতার জন্য তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।