-
'পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যায় ব্যবহৃত হয়েছে ইসরাইলি অস্ত্র'
নভেম্বর ৩০, ২০২০ ১২:৪৪দখলদার ইসরাইলে তৈরি অস্ত্রের সাহায্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে-কে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের ভগ্নাংশ বিশ্লেষণের পর এ বিষয়ে নিশ্চিত হয়েছে ইরানি বিশেষজ্ঞরা।
-
আইএইএ’র পরিদর্শকদের সঙ্গে ফাখরিজাদের সাক্ষাতের দাবি প্রত্যাখ্যান করল ইরান
নভেম্বর ৩০, ২০২০ ০৫:১১ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনকারী আইএইএ’র পরিদর্শকদের সঙ্গে সন্ত্রাসী হামলায় নিহত ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মাহদি ফাখরিজাদের সাক্ষাতের খবর অস্বীকার করেছে তেহরান। ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র আইনের আওতায় ওই সংস্থার পরিদর্শকরা নিয়মিত ইরান সফর করছেন এবং তারা কখনোই ফাখরিজাদে’র সঙ্গে সাক্ষাৎ করেননি।
-
‘পম্পেওর ইসরাইল সফরের সঙ্গে ফাখরিজাদে হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে’
নভেম্বর ৩০, ২০২০ ০৩:০৮ইহুদিবাদী ইসরাইলের সেনা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক আমোস ইয়াদলিন বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাম্প্রতিক তেল আবিব সফরের সঙ্গে ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে।
-
পরমাণু বিজ্ঞানী হত্যা: বাংলাদেশের রাজনীতিবিদ, সাংবাদিক, ইসলামি চিন্তাবিদসহ বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
নভেম্বর ২৯, ২০২০ ১৩:৩১ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন মহল। রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডকে ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী ও তাদের দোসর ইসরাইলের ধারাবাহিক রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছেন। একই সাথে এ রকম সন্ত্রাসী হামলার জবাবে ইরানের পক্ষ থেকে পাল্টা ও উপযুক্ত আঘাতের ঘোষণাকেও ন্যায়সঙ্গত বলে সমর্থন জানিয়েছেন তারা।
-
বিজ্ঞানীদের হত্যাকাণ্ড বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির পরাজয়ের প্রমাণ: আইআরআইবি
নভেম্বর ২৯, ২০২০ ০২:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি’র প্রধান আব্দুলআলী আলী আসকারি বলেছেন, শত্রুরা ইরানি বিজ্ঞানীদের হত্যা করার পথ বেছে নেয়ায় বোঝা যায়, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ইরানের ইসলামি শাসনব্যবস্থার সঙ্গে জনগণের সম্পর্ক ছিন্ন করতে ব্যর্থ হয়েছে।
-
ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যা: মুখ খুলল ইউরোপীয় ইউনিয়ন
নভেম্বর ২৯, ২০২০ ০২:৪০ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে’র হত্যাকাণ্ডকে ‘অপরাধমূলক পদক্ষেপ’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। গতকাল (শনিবার) এক বিবৃতিতে ইইউ এই নিন্দা জানায়।
-
ইরানি পদার্থবিজ্ঞানী হত্যার কঠিন প্রতিশোধ নেয়া হবে: সেনাপ্রধান
নভেম্বর ২৮, ২০২০ ১৫:৫৮ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে হত্যার কঠিন প্রতিশোধ নেবে তেহরান।
-
কথাবার্তা: পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ ইরানের
নভেম্বর ২৮, ২০২০ ১৩:২২সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
পরমাণু বিজ্ঞানী হত্যা: আন্তর্জাতিক সমাজের দায়িত্ব অবহেলাই কি এর জন্য দায়ী?
নভেম্বর ২৮, ২০২০ ১২:৫৫ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে।
-
পরমাণু বিজ্ঞানী হত্যার পর যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ২৮, ২০২০ ১২:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার সঙ্গে জড়িত সবার শাস্তি নিশ্চিত করতে বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।