-
ইরান পরমাণু সমঝোতা মানছে না!: নেতানিয়াহুর আবিষ্কার !!
জুন ০৮, ২০২০ ১৪:০০ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইরানের মোকাবেলায় মার্কিন সরকারের সঙ্গে একজোট হতে ও ইসলামী এই দেশটির ওপর নিষেধাজ্ঞা জোরদার করতে বিশ্ব-সমাজের কাছে দাবি জানিয়েছে।
-
'কথার ফুুলঝুরিতে কাজ হবে না, আমেরিকাকে প্রতিশ্রুতি পালন করতে হবে'
জুন ০৭, ২০২০ ১৬:১০ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, কথার ফুলঝুরি দিয়ে তার দেশের সরকার ও জনগণকে আকৃষ্ট করা যাবে না। আমেরিকাকে কাজে প্রমাণ করতে হবে এবং তার প্রতিশ্রুতি পালন করতে হবে।
-
২২৩১ নম্বর প্রস্তাবে আমেরিকার কোনো অধিকার নেই: ইরান
জুন ০৭, ২০২০ ০২:৫০ইরান বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবকে ভিত্তি করে কোনো পদক্ষেপ গ্রহণের অধিকার আমেরিকার নেই।ওই প্রস্তাবের ধারা অনুযায়ী মার্কিন সরকার ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে বলে ওয়াশিংটন যে দাবি করেছে তার জবাবে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি তাখতে রাভানচি এ মন্তব্য করলেন।
-
সন্ত্রাসীদের কোট-টাই পরা রিংলিডার ডোনাল্ড ট্রাম্প: ইরান
জুন ০৭, ২০২০ ০২:২৪হাজার বছরের সভ্যতার দেশ ইরানের জনগণ হোয়াইট হাউজে বসবাসকারী সন্ত্রাসীদের কোট-টাই পরা রিংলিডার ডোনাল্ড ট্রাম্পকে ভালোভাবে চেনে। একথা বলেছেন, ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
আমেরিকার সঙ্গে বন্দি বিনিময় কোনো আলোচনার ফল ছিল না: ইরান
জুন ০৬, ২০২০ ০০:৫৯ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সাম্প্রতিক বন্দি বিনিময় দু’দেশের মধ্যে কোনো আলোচনার ফলাফল ছিল না; কাজেই ভবিষ্যতেও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনা হবে না।
-
নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ইরান
মে ৩১, ২০২০ ০৫:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার বিরুদ্ধে বাস্তবসম্মত ও আইনগত পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তেহরান।
-
নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার সমালোচনা করলো ই-৩
মে ৩১, ২০২০ ০৪:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করেছে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি।
-
পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার আচরণ বিশ্বের জন্য বিপজ্জনক: রাশিয়া
মে ২৮, ২০২০ ১৭:৪৮ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলাইয়ানভ বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকা যে আচরণ করছে তা সারা বিশ্বের জন্য বিপজ্জনক। পরমাণু সমঝোতার মতো একটি আন্তর্জাতিক আইন নতুন করে লেখার প্রস্তাবকে তিনি ‘অমার্জিত প্রচেষ্টা’ বলে মন্তব্য করেন।
-
ইরানের পরমাণু কর্মসূচির ওপর আবার নিষেধাজ্ঞা দিল মার্কিন প্রশাসন
মে ২৮, ২০২০ ০৬:২৪ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর জন্য নিষেধাজ্ঞায় থাকা ছাড় প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় থাকায় এতদিন চীন, রাশিয়া ও ইউরোপের কোম্পানিগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থেকেই এসব প্রকল্পে কাজ করতে পারত।
-
ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত: আবার দাবি করল ওয়াশিংটন
মে ২২, ২০২০ ০৭:১১মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক তেহরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করার পর দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।