-
পরমাণু কর্মসূচির ব্যাপারে আর কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান
জানুয়ারি ০৫, ২০২০ ২২:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু কর্মসূচির ব্যাপারে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বা জেসিপিও-তে আরোপ করা আর কোনো সীমাবদ্ধতা মানবে না। রোববার ইরান সরকার এ ব্যাপারে এক বিবৃতির মাধ্যমে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে।
-
ইরানের পরমাণু সমঝোতা রক্ষায় সম্ভাব্য সবকিছু করবে রাশিয়া: ল্যাভরভ
ডিসেম্বর ১১, ২০১৯ ০৪:৩৯আমেরিকা সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অবশ্যই রক্ষা করতে হবে। তিনি গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
-
ইরান অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের উপরে অসন্তুষ্ট: জাওয়াদ জারিফ
ডিসেম্বর ০৯, ২০১৯ ১৫:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি পূরণ না করায় ইউরোপীয় ইউনিয়নের প্রতি তার দেশ অবশ্যই অসন্তুষ্ট।
-
ইউরোপ শেষ পর্যন্ত আমেরিকার কাছে নতি স্বীকার করতে পারে: রাশিয়া
ডিসেম্বর ০৬, ২০১৯ ১৭:৫০ইরানের পরমাণু বিষয়ে আন্তর্জাতিক সমঝোতা পুরোপুরি ধসে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, ইরানের পরমাণু বিষয়ে আন্তর্জাতিক সমঝোতার সমস্যাগুলো ক্রমেই বাড়ছে। আর এ অবস্থা চলতে থাকলে ওই সমঝোতাকে রক্ষার বা বাঁচানোর চেষ্টায় অচলাবস্থা দেখা দেবে।
-
আলোচনার দরজা বন্ধ করে নি ইরান: রুহানি
ডিসেম্বর ০৪, ২০১৯ ১৪:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যারা তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদেরকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু একই সঙ্গে ইরান আলোচনার দরজা বন্ধ করে দেয় নি।
-
আরাকচির বেইজিং সফর: কথা হবে পরমাণু সমঝোতায় ইরানের অধিকার নিয়ে
ডিসেম্বর ০১, ২০১৯ ১২:৪৩ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার চীনা সমকক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে বেইজিং সফরে গেছেন। এ সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার শুরু থেকেই পরামর্শের জন্য ইরান, চীনও রাশিয়ার মধ্যে বিভিন্ন সময়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আরাকচির এবারের সফরের উদ্দেশ্য সেই ধারাবাহিকতা রক্ষা করা।
-
ইউরোপ বলছে এ সমঝোতা ইরানকে স্থায়ীভাবে মানতে হবে: রাশিয়া বলছে 'না'
নভেম্বর ৩০, ২০১৯ ১৪:০১রাশিয়া বলেছে, পরমাণু সমঝোতা স্থায়ীভাবে মেনে চলতে ইরানকে বাধ্য করা যাবে না। আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে ইউরোপের দেশগুলো পরমাণু সমঝোতা স্থায়ীভাবে মেনে চলতে ইরানের ওপর চাপ সৃষ্টি করার পর রাশিয়া এ প্রতিক্রিয়া জানাল।
-
এখনও পরমাণু সমঝোতার কোনো ধারা লঙ্ঘন করেনি ইরান: প্রতিনিধি
নভেম্বর ২২, ২০১৯ ১৪:৪৭ইরান এখনো ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো ধারা লঙ্ঘন করেনি বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে জানিয়ে দিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি এখন পর্যন্ত ওই সমঝোতার প্রতি শ্রদ্ধাশীল রয়েছে।
-
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে সংকট সৃষ্টির মূল কারণ মার্কিন ভুল আচরণ: চীন
নভেম্বর ১৩, ২০১৯ ০৯:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা আমেরিকার বেরিয়ে যাওয়ার সমালোচনা করেছে চীন বলেছে, তেহরানের ওপর মার্কিন সরকার সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি নিয়েছে তা ভুল সিদ্ধান্ত এবং ইরানের সঙ্গে উত্তেজনা তৈরির এটিই মূল কারণ।
-
আপনারা পরমাণু সমঝোতা বাঁচাবেন! জারিফের বিস্ময়
নভেম্বর ১২, ২০১৯ ১৪:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইউরোপের স্বাক্ষরকারী দেশগুলো পরমাণু সমঝোতা রক্ষা করবে এটি বিশ্বাস করা কঠিন। তিনি বলেন, প্রকৃতপক্ষে ইউরোপের দেশগুলো এ পর্যন্ত পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে তাদের কোনো প্রতিশ্রুতি পূরণ করে নি।