-
ভিয়েনায় অনুকূল পরিবেশ বিরাজ করছে, চুক্তি সম্ভব: রাশিয়া
নভেম্বর ২৯, ২০২১ ০৪:০৪ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা শুরুর জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং এ আলোচনা থেকে ফল বেরিয়ে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এমন মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইলি উলিয়ানভ।
-
ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে: উপ পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ২৯, ২০২১ ০৩:৪৪ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষকে এই সমঝোতা মেনে চলতে হবে। পাশাপাশি এটি লঙ্ঘনের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে।
-
ভিয়েনা বৈঠকের প্রাক্কালে তেহরানকে ওয়াশিংটনের হুঁশিয়ারি
নভেম্বর ২৮, ২০২১ ১২:২৪পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনার জন্য ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা শুরুর প্রাক্কালে ওয়াশিংটন তেহরানকে হুঁশিয়ার করে দিয়েছে। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মলি তেহরানের ওপর আরো চাপ বাড়ানোর হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি মনে করে পরমাণু কর্মসূচিকে দ্রুত গতিতে এগিয়ে নেয়ার জন্য আলোচনাকে সুযোগ হিসেবে কাজে লাগাবে তাহলে ওয়াশিংটনও ওই দেশটির ওপর আরো চাপ বাড়ানোর ব্যবস্থা নেবে।
-
ভিয়েনায় অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে: রাশিয়া
নভেম্বর ২৮, ২০২১ ০৭:৫২ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগে ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক চলছে। আগামীকাল ২৯ নভেম্বর থেকে মূল আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
-
'তেহরানের সঙ্গে যুদ্ধ করার সাহস নেই ইসরাইলের'
নভেম্বর ২৮, ২০২১ ০৭:০৪ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর যুদ্ধের হুমকি নাকচ করে দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরাইলের নেই।
-
'আমেরিকা সম্ভবত ভুলে গেছে ইরান চাপের মুখে কোনো কিছু করে না'
নভেম্বর ২৭, ২০২১ ০৭:০০আগামী মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা কূটনৈতিক লড়াইয়ের যে হুমকি দিয়েছে তার নিন্দা ও সমালোচনা করেছে রাশিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ এই সমালোচনা করেন।
-
‘ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই’
নভেম্বর ২৭, ২০২১ ০৪:০৪ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই।
-
ধাপে ধাপে নয় সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে: ইরান
নভেম্বর ২৭, ২০২১ ০৩:৪৬ইরানের ওপর আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা একসঙ্গে কার্যকরভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ আহ্বান জানিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা এমনভাবে প্রত্যাহার করতে হবে যাতে তা যাচাই করে দেখারও সুযোগ থাকে।
-
কোনরকমের বিলম্ব ছাড়াই আমেরিকাকে পরমাণু সমঝোতার শর্ত লংঘন বন্ধ করতে হবে
নভেম্বর ২৬, ২০২১ ০৫:২৯আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা গায়েবি বলেছেন, কোনো রকমের বিলম্ব এবং পূর্বশর্ত ছাড়াই আমেরিকাকে পরমাণু সমঝোতার সমস্ত নিয়ম কানুন লঙ্ঘন করা বন্ধ করতে হবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা ইস্যুতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা অবসান করতে হলে জরুরিভিত্তিতে আমেরিকার পক্ষ থেকে এই পদক্ষেপ নিতে হবে।
-
পরমাণু সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ আমেরিকার সরে যাওয়া
নভেম্বর ২৫, ২০২১ ১৩:১৫অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াই হচ্ছে এই সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ।