-
পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত: জাতিসংঘে বললেন বাইডেন
সেপ্টেম্বর ২২, ২০২১ ০৩:৫৮মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণ বলেছেন, তার দেশ ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার রাতে জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ড. ইব্রাহিম রায়িসির ভাষণের একই দিন বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
-
যুক্তরাষ্ট্রের ভুল সংশোধনের সময় এসেছে: ভিয়েনা বৈঠকে ইরান
সেপ্টেম্বর ২১, ২০২১ ১৬:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময়ই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা বজায় রাখা এবং সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে। তাই আইএইএ'র সদস্য হিসেবে তেহরানও প্রত্যাশা করে এই সংস্থাটি রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
-
ভিয়েনা আলোচনা শুরু করতে হলে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে
সেপ্টেম্বর ২১, ২০২১ ১৩:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা আবার শুরু করতে হলে তেহরানের ওপর থেকে আমেরিকাকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।
-
ভিয়েনা আলোচনা শুরুর তাগিদ দিল আইএইএ'র বোর্ড অব গভর্নর্স
সেপ্টেম্বর ১৭, ২০২১ ০২:৩৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সর্বশেষ বোর্ড অব গভর্নর্স-এর বৈঠকে ইরানের পরমাণু ইস্যুতে আলোচনা আবার শুরু করার আহ্বান জানানো হয়েছে।
-
আমেরিকাকে নিষেধাজ্ঞার নেশা বাদ দিতে হবে
সেপ্টেম্বর ১৬, ২০২১ ০২:৫৮আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের গভর্নর কাজেম গরিববাদি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের নেশা আমেরিকার ভেতরে চেপে বসেছে, এটি বাদ দিতে হবে। পাশাপাশি ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘনের যে ঘটনা ঘটিয়েছে আমেরিকা তার রাশ টেনে ধরতে হবে।
-
আইএইএ’র নারী পরিদর্শকদের লাঞ্ছিত করার অভিযোগ; যা বলল ইরান
সেপ্টেম্বর ১৬, ২০২১ ০২:৩৭আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নারী পরিদর্শকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে সংস্থাটি যে অভিযোগ করেছে তাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, সংস্থাটির নির্বাহী বোর্ডের বৈঠকের আগে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের মিথ্যা দাবি উত্থাপন করা হয়েছে।
-
পরমাণু সমঝোতার ভিত্তিতে স্থাপিত ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে: ইরান
সেপ্টেম্বর ১৬, ২০২১ ০২:১০ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার শর্ত অনুযায়ী স্থাপিত পর্যবেক্ষণ ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি। তিনি বলেছেন, পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণে তার সংস্থা এ পদক্ষেপ নিয়েছে।
-
‘ইরানের স্বার্থ রক্ষিত হওয়ার সম্ভাবনা থাকলে ভিয়েনা সংলাপে ফিরবে ইরান’
সেপ্টেম্বর ১৪, ২০২১ ০৩:৫৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের জাতীয় স্বার্থ ও ইরানি জনগণের অধিকার রক্ষা হয় এমন যেকোনো আলোচনায় যোগ দেবে তেহরান। তিনি সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সঙ্গে এক টেলিফোলাপে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরে যাওয়ার ব্যাপারে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন।
-
ভিয়েনা সংলাপ আবার শুরু করার কাজে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া
সেপ্টেম্বর ১৪, ২০২১ ০১:৪০রাশিয়া বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত উপায় হচ্ছে আমেরিকা ও ইরানের একই সময়ে এই সমঝোতায় ফিরে আসা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করে বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে সব পক্ষকে ফিরিয়ে আনার কাজে সাহায্য করতে তার দেশ প্রস্তুত রয়েছে।
-
তেহরান ঘুরে গিয়ে সুর উল্টালেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি
সেপ্টেম্বর ১৪, ২০২১ ০১:২৯আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরান সফর শেষ করে ভিয়েনায় পৌঁছেই আবার তেহরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন। তিনি গতকাল (সোমবার) আইএইএ’র নির্বাহী বোর্ডের বৈঠকে দাবি করেছেন, ইরানের চারটি অঘোষিত স্থানে পারমাণবিক উপাদান পাওয়া গেছে এবং এ সম্পর্কে তার সংস্থার প্রশ্নের উত্তর দেয়নি তেহরান।