• আইএইএ ও ইরানের মধ্যে অর্জিত সমঝোতাকে স্বাগত জানাল ইইউ

    আইএইএ ও ইরানের মধ্যে অর্জিত সমঝোতাকে স্বাগত জানাল ইইউ

    সেপ্টেম্বর ১৩, ২০২১ ০৩:২২

    ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে দেশটির সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র যে সমঝোতা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিকো মুরা বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে এই সমঝোতা ইতিবাচক ভূমিকা পালন করবে।

  • আইএইএ’র ক্যামেরা প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে ইরান

    আইএইএ’র ক্যামেরা প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে ইরান

    সেপ্টেম্বর ১৩, ২০২১ ০১:২৭

    ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইএইএ’র পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে দু’পক্ষ। শিগগিরই এ কাজ করার জন্য আইএইএ’র পরিদর্শকরা তেহরান সফরে আসবেন।

  • সিসিটিভি ক্যামেরার ফুটেজ আইএইএ’কে সরবরাহ করা হবে না: সূত্র

    সিসিটিভি ক্যামেরার ফুটেজ আইএইএ’কে সরবরাহ করা হবে না: সূত্র

    সেপ্টেম্বর ১২, ২০২১ ০৩:৫১

    আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির চলমান তেহরান সফরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভি’র ফুটেজ ওই সংস্থাকে সরবরাহ করা হবে না বলে জানা গেছে। গ্রোসি শনিবার রাতে তেহরানে পৌঁছোর পর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি এ খবর জানিয়েছে।

  • আইএইএ’কে রাজনৈতিক চাপ থেকে মুক্ত থাকার আহ্বান জানাল ইরান

    আইএইএ’কে রাজনৈতিক চাপ থেকে মুক্ত থাকার আহ্বান জানাল ইরান

    সেপ্টেম্বর ১২, ২০২১ ০৩:৪৫

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য শনিবার রাতে তেহরানে পৌঁছেছেন। আইএইএ’র নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকের দু’দিন আগে তিনি একদিনের সফরে ইরানে এলেন। আগামীকাল (সোমবার) ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সম্মিলিতভাবে ইসরাইল ও আরব লীগের ইরান বিরোধী প্রচারণা জোরদার

    সম্মিলিতভাবে ইসরাইল ও আরব লীগের ইরান বিরোধী প্রচারণা জোরদার

    সেপ্টেম্বর ১১, ২০২১ ১৩:৪৩

    মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম এশিয়ায় তাদের আরব মিত্ররা সাম্প্রতিক দিনগুলোতে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরান বিরোধী প্রচারণা জোরদার করেছে এবং ইরানকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে।

  • বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে হবে

    বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে হবে

    সেপ্টেম্বর ১০, ২০২১ ১২:৩৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘পরিস্থিতির সঠিক উপলব্ধি’র ভিত্তিতে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে পারে। তিনি বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখেছে তেহরান।

  • পরমাণু আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি: পাওনাদারের সুরে কথা বলছেন ব্লিংকেন

    পরমাণু আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি: পাওনাদারের সুরে কথা বলছেন ব্লিংকেন

    সেপ্টেম্বর ০৯, ২০২১ ১০:১০

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় ওয়াশিংটনের ফিরে আসার সম্ভাবনাকে খুবই ক্ষীণ বলে জানিয়েছেন। এমন সময় তিনি এ কথা বললেন যখন সবারই এটা জানা আছে যে মার্কিন সরকার একতরফাভাবে পরমাণু সমঝোতা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি থেকে সরে আসার কারণেই অচলাবস্থা তৈরি হয়েছে।

  • ইউরোপের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: রায়িসি

    ইউরোপের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: রায়িসি

    সেপ্টেম্বর ০৯, ২০২১ ০১:২৪

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার দেশের সম্পর্ক নির্ভর করছে পারস্পরিক সম্মান প্রদর্শনের ওপর। ইউরোপীয়রা যতটুকু সম্মান দেখাতে পারবে তারা ততটুকু সম্মান পাবে এবং সম্পর্ক ততটুকু ঘনিষ্ঠ হবে।

  • ইসরাইল মৃত্যু ভয়ে আত্মহত্যা করতে চায়: হুমকির জবাবে ইরান

    ইসরাইল মৃত্যু ভয়ে আত্মহত্যা করতে চায়: হুমকির জবাবে ইরান

    সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৩:২৮

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, দখলদার ইসরাইল যে দ্রুততার সঙ্গে পতনের দিকে এগোচ্ছে তা বুঝতে পেরেছে ইহুদিবাদী নেতারা। এ কারণে এখন হয়তো তারা মৃত্যু ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে চায়।

  • আইএইএ’কে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে

    আইএইএ’কে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে

    সেপ্টেম্বর ০৮, ২০২১ ০১:২৩

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এই সংস্থাকে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আইএইএ মঙ্গলবার ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করার পর গরিবাবাদি এ আহ্বান জানালেন।