• পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই: রাশিয়া

    পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই: রাশিয়া

    জুলাই ১৫, ২০২১ ০৭:৩২

    রাশিয়া বলেছে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তা সহজ নয়; কিন্তু তা সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান এই সংলাপ নিয়ে হতাশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

  • ইরানের পরমাণু সমঝোতা নিয়ে এখনও কষ্ট দূর হচ্ছে না পম্পেওর

    ইরানের পরমাণু সমঝোতা নিয়ে এখনও কষ্ট দূর হচ্ছে না পম্পেওর

    জুলাই ১৫, ২০২১ ০৬:৫৫

    সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের পাশাপাশি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তিনি ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করাই ছিল আমেরিকার একটি ভুল সিদ্ধান্ত।

  • পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইরান: আলী রাবিয়ি

    পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইরান: আলী রাবিয়ি

    জুলাই ১৩, ২০২১ ১৩:৪০

    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং ইরানি জনগণ অতীতের যেকোনো সময়ের তুলনায় এই সমঝোতার ইতিবাচক ফল ভোগ করার কাছাকাছি অবস্থায় রয়েছে।

  • ন্যাটো মহাসচিবের ইরানবিরোধী বক্তব্যের নিন্দা জানাল ইউরোপীয় মিশন

    ন্যাটো মহাসচিবের ইরানবিরোধী বক্তব্যের নিন্দা জানাল ইউরোপীয় মিশন

    জুলাই ১৩, ২০২১ ০৬:৩২

    ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইরান-বিরোধী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ব্রাসেলসে ইরানের ইউরোপীয় মিশন সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

  • এটি আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অনিবার্য পরিণতি: রাশিয়া

    এটি আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অনিবার্য পরিণতি: রাশিয়া

    জুলাই ১২, ২০২১ ১৫:০৩

    রাশিয়া বলেছে, ইরান শতকরা ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড বা সিলিকন ফুয়েল প্লেট তৈরির যে উদ্যোগ নিয়েছে তা আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অনিবার্য পরিণতি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন।

  • পরবর্তী দফা আলোচনা শুরু করতে ইরানের সময় প্রয়োজন: রাশিয়া

    পরবর্তী দফা আলোচনা শুরু করতে ইরানের সময় প্রয়োজন: রাশিয়া

    জুলাই ০৯, ২০২১ ১৪:০৫

    রাশিয়া বলেছে, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি, কারণ গত ১৮ জুনের নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে পরবর্তী দফা আলোচনার জন্য ইরানের আরো সময় প্রয়োজন।

  • সিলিকন ফুয়েল প্লেট নিয়ে পশ্চিমাদের উদ্বেগের জবাব দিল ইরান

    সিলিকন ফুয়েল প্লেট নিয়ে পশ্চিমাদের উদ্বেগের জবাব দিল ইরান

    জুলাই ০৮, ২০২১ ১০:১৯

    ইরান বলেছে, পরমাণু ওষুধ উৎপাদন ও তেহরানের গবেষণামূলক চুল্লির প্রয়োজনে সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড বা সিলিকন ফুয়েল প্লেট উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে এ কাজ করা হচ্ছে।

  • ইরানে সিলিকন ফুয়েল প্লেট তৈরির উদ্যোগে আমেরিকা ও ইউরোপের উদ্বেগ

    ইরানে সিলিকন ফুয়েল প্লেট তৈরির উদ্যোগে আমেরিকা ও ইউরোপের উদ্বেগ

    জুলাই ০৭, ২০২১ ০৭:২৯

    ইরান শতকরা ২০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ধাতব পারমাণবিক প্লেট তৈরির যে উদ্যোগ নিয়েছে তাকে ‘উদ্বেগজনক’ আখ্যায়িত করে তেহরানকে ভিয়েনা সংলাপে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • ‘সরকার পরিবর্তনে পরমাণু সমঝোতা সংক্রান্ত নীতিতে পরিবর্তন হবে না’

    ‘সরকার পরিবর্তনে পরমাণু সমঝোতা সংক্রান্ত নীতিতে পরিবর্তন হবে না’

    জুলাই ০৭, ২০২১ ০৫:১৭

    ইরান বলেছে, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দেশটি যে পরমাণু সমঝোতা সই করেছে তা ইসলামি শাসনব্যবস্থার ‘মৌলিক অবস্থান’ মেনে করা হয়েছে; কাজেই সরকার পরিবর্তনের ফলে এ সংক্রান্ত নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

  • পরমাণু কর্মসূচি: ‘সিলিকন ফুয়েল প্লেট’ তৈরির কাজে হাত দিয়েছে ইরান

    পরমাণু কর্মসূচি: ‘সিলিকন ফুয়েল প্লেট’ তৈরির কাজে হাত দিয়েছে ইরান

    জুলাই ০৭, ২০২১ ০১:০৮

    ইরান শিগগিরই ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব বা ‘সিলিকন ফুয়েল প্লেট’ তৈরি করবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি। তিনি বলেছেন, এখন থেকে নয় দিন আগে এ বিষয়টি আইএইএ’কে জানানো হয়েছে এবং সেদিন থেকেই এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে।