-
‘শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে’
মার্চ ৩০, ২০২১ ০৪:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই শুধুমাত্র তেহরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে।
-
দায়ী ও ভুক্তভোগী দেশের অবস্থা পাল্টে দেয়ার চেষ্টা চলছে: ইরান
মার্চ ২৬, ২০২১ ০১:৫০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার কাজে অসংখ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক ভিত্তিহীন অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
-
লজ্জা না করে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে যান: মার্কিন সিনেটর
মার্চ ২৬, ২০২১ ০১:২৫মার্কিন সিনেটর ক্রিস মরফি বলেছেন, আমেরিকা প্রথম ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে বলে তারই উচিত আগে এই সমঝোতায় ফিরে যাওয়া। এক্ষেত্রে জো বাইডেন প্রশাসনের লজ্জা পাওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন।
-
পরমাণু চুক্তি নিয়ে আইএইএ প্রধানের হঠাৎ উল্টো সুর: দায় চাপালেন ইরানের ওপর
মার্চ ২৫, ২০২১ ১৩:১১আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে 'বিস্তারিত ও টেকনিক্যাল আলোচনা প্রয়োজন।' ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার গোপন অবস্থান লাভের জন্য এটি জরুরি। তিনি বলেন, এর সঙ্গে পরমাণু সমঝোতার পূর্ণ সম্পর্ক রয়েছে।
-
আমেরিকা এখন ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করছে
মার্চ ২৫, ২০২১ ১১:২১আমেরিকা এখনও পরমাণু সমঝোতা ও জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেই যাচ্ছে, কিন্তু এরপরও পরমাণু সমঝোতা সংক্রান্ত দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। এসব কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।
-
পরমাণু সমঝোতা সম্পর্কে আইএইএ’র মহাপরিচালকের সর্বশেষ মন্তব্য অগঠনমূলক: ইরান
মার্চ ২৪, ২০২১ ১৭:২০ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি পরমাণু সমঝোতা সম্পর্কে সর্বসাম্প্রতিক যে মন্তব্য করেছেন তা নিতান্তই অগঠনূলক।
-
পরমাণু সমঝোতা রক্ষায় যা করার তাড়াতাড়ি করুন: আইএইএ
মার্চ ২৩, ২০২১ ০১:২০আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের সঙ্গে তার সংস্থার তিন মাসের যে অন্তর্বর্তী চুক্তি হয়েছে তার সুযোগকে কাজে লাগিয়ে পরমাণু সমঝোতা রক্ষা করার চেষ্টা চালানো উচিত। তিনি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোকে এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
-
পরমাণু সমঝোতাকে কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা চালাব: বোরেল
মার্চ ২১, ২০২১ ০২:৪৪ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করা এবং এটিকে কার্যকর করার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। ‘কোভিড-১৯ যুগে ইইউ’র পররাষ্ট্রনীতি’ শীর্ষক একটি বই প্রকাশ করে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেছেন।
-
ইসরাইলকে তুষ্ট না করে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করুন: ইউরোপকে ইরান
মার্চ ২০, ২০২১ ১৪:১৫ইহুদিবাদী ইসরাইলকে তুষ্ট না করে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তিন ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার ইসরাইলি সমকক্ষের সঙ্গে সাক্ষাত শেষে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ওই আহ্বান জানিয়েছেন।
-
হুবহু ট্রাম্পের নীতি অনুসরণ: ইরানের কাছ থেকে আরো ছাড় আদায়ের চেষ্টায় বাইডেন
মার্চ ১৯, ২০২১ ১৩:৪৪পরমাণু সমঝোতা ও ইরানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ও আচরণ থেকে বোঝা যায় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর নীতিই অনুসরণ করছেন।