• পশ্চিমবঙ্গের রাজ্যপাল পক্ষপাতমূলক আচরণ করছেন: ফিরহাদ হাকিম

    পশ্চিমবঙ্গের রাজ্যপাল পক্ষপাতমূলক আচরণ করছেন: ফিরহাদ হাকিম

    জুন ১৩, ২০২০ ১৪:৫৫

    ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় পক্ষপাতমূলক আচরণ করছেন বলে রাজ্যের পুরমন্ত্রী ও কোলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করছেন।

  • আম্পানে পশ্চিমবঙ্গকে অর্থ সহায়তায় বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার: রাজীব বন্দ্যোপাধ্যায়

    আম্পানে পশ্চিমবঙ্গকে অর্থ সহায়তায় বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার: রাজীব বন্দ্যোপাধ্যায়

    জুন ১১, ২০২০ ১৫:২২

    ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতিতে অর্থ সাহায্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলে মন্তব্য করেছেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কোলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

  • সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার ফল ভুগতে হবে: মমতাকে অমিত শাহের হুঁশিয়ারি

    সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার ফল ভুগতে হবে: মমতাকে অমিত শাহের হুঁশিয়ারি

    জুন ০৯, ২০২০ ১৪:৫৭

    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতার ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের উদ্দেশ্যে দিল্লি থেকে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ওই হুঁশিয়ারি দিয়েছেন।

  • 'উন্নয়নের মধ্য দিয়েই বিরোধীদের অপপ্রচারের জবাব দেওয়া হবে'

    'উন্নয়নের মধ্য দিয়েই বিরোধীদের অপপ্রচারের জবাব দেওয়া হবে'

    জুন ০৭, ২০২০ ১৩:৪৪

    ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, উন্নয়নের মধ্য দিয়েই বিরোধীদের কুৎসা, অপপ্রচারের জবাব দেওয়া হবে। তিনি আজ (রোববার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

  • আম্পানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর

    আম্পানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর

    জুন ০৬, ২০২০ ১৬:৪৪

    ভারতের পশ্চিমবঙ্গে হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণার দাবি জানালেন বাম পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তী। আজ (শনিবার) ‘আম্পান’ ইস্যুতে রাজ্য সচিবালয় নবান্নে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।  

  • বিভিন্ন ইস্যুতে বাংলাকে বঞ্চনা, অসম্মান ও বদনাম করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

    বিভিন্ন ইস্যুতে বাংলাকে বঞ্চনা, অসম্মান ও বদনাম করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

    জুন ০৬, ২০২০ ০৭:১৪

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পনা ছাড়াই পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোয় রাজ্যে করোনা বাড়ছে। বিভিন্ন ইস্যুতে বাংলাকে বঞ্চনা, অসম্মান ও বদনাম করা হচ্ছে বলেও তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

  • যশোর রোড অবরোধ করে থানার সামনে বিজেপি’র অবস্থান-বিক্ষোভ

    যশোর রোড অবরোধ করে থানার সামনে বিজেপি’র অবস্থান-বিক্ষোভ

    জুন ০৫, ২০২০ ১৩:৫৮

    ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটায় বেছে বেছে দলীয় কর্মীদের গ্রেফতারের অভিযোগে অবস্থান-বিক্ষোভ করল বিজেপি। আজ (শুক্রবার) গাইঘাটা থানার সামনে ৩৫ নম্বর জাতীয় সড়ক যশোর রোড অবরোধ করে অবস্থান-বিক্ষোভে বিজেপি এমপি শান্তনু ঠাকুর ও বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে কয়েকশ' বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

  • পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

    পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

    জুন ০৩, ২০২০ ১৪:৫২

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ কেউ বলছে বাংলা নাকি ঢুকতে দেয়নি। বাংলা ঢুকতে না দিলে, এত লোক এল কীভাবে? ইতোমধ্যেই ট্রেন ও বাসে করে সাড়ে ৮ লাখ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন। আগামী ১০ জুনের মধ্যে সাড়ে ১০ লাখ মানুষ বাংলায় ঢুকবে।

  • ভারতে লকডাউনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত, পশ্চিমবঙ্গে ২ সপ্তাহ

    ভারতে লকডাউনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত, পশ্চিমবঙ্গে ২ সপ্তাহ

    মে ৩০, ২০২০ ১৯:৪২

    ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ পঞ্চম দফায় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এটি কার্যকর হবে কনটেইনমেন্ট জোনে। বাকী সর্বত্রই ৮ জুন থেকে অফিস, বড় বড় বিপনী বিতান, হোটেল ও রেস্তোঁরা সবই খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

  • আপনারা কী ‘করোনা এক্সপ্রেস’ চালাচ্ছেন? ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন মমতা

    আপনারা কী ‘করোনা এক্সপ্রেস’ চালাচ্ছেন? ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন মমতা

    মে ২৯, ২০২০ ১৬:৩০

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সামাজিক দূরত্ব বিধি না মানার অভিযোগ করেছেন। তিনি আজ (শুক্রবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।