-
‘দুর্যোগ-দুর্ভোগ সামলাব, না আপনাদের চাপিয়ে দেওয়া রাজনীতি সামলাব?’
মে ২৭, ২০২০ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘দুর্যোগ-দুর্ভোগ সামলাবো, না আপনাদের চাপিয়ে দেওয়া রাজনীতি সামলাব? কোনটা সামলাব?’ তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে আম্পান ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করার সময়ে ওই মন্তব্য করেন।
-
আম্পান ঘূর্ণিঝড়ে ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন: মমতা বন্দ্যোপাধ্যায়
মে ২৩, ২০২০ ১৩:৪৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আম্পান ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন জেলায় ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আজ (শনিবার) দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে মহকুমা প্রশাসকের দফতরে আয়োজিত বৈঠকে ওই মন্তব্য করেন।
-
বিদ্যুৎ ও পানির দাবিতে কোলকাতায় বিক্ষোভ, সুরাহার আশ্বাস ফিরহাদ হাকিমের
মে ২৩, ২০২০ ১৩:২০ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিদ্যুৎ ও পানির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন বাসিন্দারা। বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী সময়ে এখনও পর্যন্ত বিদ্যুৎ ফিরে না আসায় আজ (শনিবার) দক্ষিণ কোলকাতার বেহালা, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া এবং ইএম বাইপাস সংলগ্ন বহু এলাকায় অবিলম্বে পানি ও বিদ্যুতের দাবিতে, সকাল থেকে মানুষজন পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।
-
আম্পানে ক্ষয়ক্ষতি: পশ্চিমবঙ্গের জন্য হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদির
মে ২২, ২০২০ ১৪:৩৯ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য এক হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ (শুক্রবার) আম্পানের ক্ষয়ক্ষতি দেখতে পশ্চিমবঙ্গের দুর্গত এলাকা পরিদর্শনের পরে প্যাকেজের কথা ঘোষণা করেন।
-
পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডবে নিহত ৭২, কোলকাতা বিমানবন্দরের রানওয়ে পানিমগ্ন
মে ২১, ২০২০ ১৪:৫১ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ৭২ জনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই তথ্য জানিয়েছেন।
-
আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু: 'আজ যেটা হল, সেটা ধ্বংস'
মে ২০, ২০২০ ২১:০০ভারতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে রাজধানী কোলকাতাসহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় কয়েকটি জেলা। এরমধ্যে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলির অবস্থা ভয়াবহ। কোলকাতা তিনজনসহ বিভিন্ন জেলা মিলিয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
-
শ্রমিকদের সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে পশ্চিমবঙ্গে বামপন্থিদের বিক্ষোভ
মে ১৪, ২০২০ ১৪:২৭শ্রমিকদের সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে পশ্চিমবঙ্গে বামেদের পক্ষ থেকে বিক্ষোভ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতাসহ বিভিন্ন জেলায় বামপন্থি শ্রমিক সংগঠন সিআইটিইউ (সিটু), এআইইউটিইউসি প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় কর্মী-সমর্থকরা প্ল্যাকার্ড, পোস্টার হাতে নিয়ে ওই কর্মসূচিতে শামিল হন।
-
বাংলায় রমজান মাসে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মমতা
মে ১৩, ২০২০ ১৪:৪২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র নাম উল্লেখ না করে বলেছেন, ‘রমজান মাস চলছে। কেউ কেউ বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলায় দাঙ্গাবাজ কিছু রাজনৈতিক দল আছে তাঁরা দাঙ্গা করে বেড়ায়। প্ররোচনায় পা দেবেন না। পুলিশকে বলেছি, যে দাঙ্গা করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। কাউকে ছাড়া হবে না। অশান্তি করলেই গ্রেফতার করা হবে।’
-
পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতার উদ্দেশে অমিত শাহ’র চিঠি: তৃণমূলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
মে ০৯, ২০২০ ১৫:০০ভারতে লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে লেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
-
পশ্চিমবঙ্গের রাজপালের চিঠিতে মুখ্যমন্ত্রীর সমালোচনা, ক্ষোভ জানালেন পার্থ
মে ০৪, ২০২০ ১৩:৫২পশ্চিমবঙ্গের রাজপাল জগদীপ ধনখড়ের চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র সমালোচনা করার প্রতিবাদে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।