-
তালেবানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করুন: আমেরিকাকে চীন, পাকিস্তান রাশিয়ার আহ্বান
অক্টোবর ২৬, ২০১৯ ০৫:৪০আফগান তালেবানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান, চীন এবং রাশিয়া। গতকাল (শুক্রবার) রাশিয়ার রাজধানী মস্কোর পাকিস্তান, চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বৈঠক করার পর যৌথভাবে এই আহ্বান জানান।
-
ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহ দেখালেন ইরান ও পাকিস্তানের প্রেসিডেন্ট
অক্টোবর ২৫, ২০১৯ ১৪:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি আজ (শুক্রবার) আজারবাইজানের বাকুতে ন্যাম সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাভি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
জম্মু-কাশ্মীর পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসে শুনানি: স্বাগত জানালো পাকিস্তান
অক্টোবর ২৫, ২০১৯ ০৯:২১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে যে শুনানি হয়েছে তাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, হুমকি নস্যাৎ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের ভূমিকা পালন করতে হবে।
-
করতারপুর করিডোর নিয়ে ভারত-পাকিস্তান চুক্তি সই, শিখরা খুশি
অক্টোবর ২৫, ২০১৯ ০৯:০৪ভারত ও পাকিস্তানের মধ্যে করতারপুর করিডোর নিয়ে চুক্তি সই হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) করতারপুর করিডরের জিরো পয়েন্টে ভারতের পক্ষে চুক্তিপত্রে সই করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস সি এল দাস এবং পাকিস্তানের পক্ষে সই করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল।
-
বিরোধীদের দাবির মুখে পদত্যাগ করব না: সাংবাদিকদেরকে ইমরান খান
অক্টোবর ২৪, ২০১৯ ০৯:১১পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিরোধীদের দাবির মুখে তিনি পদত্যাগ করবেন না। ইমরান খানের পদত্যাগের দাবিতে যখন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান রহমানের নেতৃত্বে কথিত আজাদি মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন ইমরান খান দেশটির সিনিয়র সাংবাদিকদের একথা বললেন।
-
ইরানে দফতর খুলল পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি
অক্টোবর ২৪, ২০১৯ ০৩:৩৬পাকিস্তানের অন্যতম গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ইরানের রাজধানী তেহরানে একটি দপ্তর খুলেছে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) তেহরানস্থ পাকিস্তান দূতাবাস ভবনে পাকিস্তানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই দপ্তর খোলা হয়।
-
পাকিস্তানে গভীর হচ্ছে সঙ্কট; পদত্যাগ করতে পারেন বিরোধী সংসদ সদস্যরা
অক্টোবর ২৩, ২০১৯ ১৪:০৪পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে দিন দিন সংকট ঘনীভূত হয়ে উঠছে। এ পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করতে পারেন বিরোধীদলগুলোর সদস্যরা
-
সীমান্ত রেখার পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের দেখালো পাকিস্তান
অক্টোবর ২২, ২০১৯ ১৪:৪৬পাকিস্তানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদেরকে ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করিয়েছে ইসলামাবাদ।
-
পাকিস্তানকে সতর্ক করলেন জম্মু-কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক
অক্টোবর ২১, ২০১৯ ১৬:৫৬জম্মু-কাশ্মীরের গভর্নর সত্য পাল মালিক পাকিস্তানের উদ্দেশ্যে সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, ‘আমরা সন্ত্রাসী শিবিরগুলোকে ধ্বংস করে দেবো। এবং যদি ওরা (পাকিস্তান) বিরত না হয় তাহলে আমরা ভেতরেও যাব।’ আজ (সোমবার) শ্রীনগরে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
-
সীমান্তরেখা পরিদর্শনের জন্য ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে পাকিস্তানের আমন্ত্রণ
অক্টোবর ২১, ২০১৯ ১৪:৫৬পাকিস্তান একটি নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। সীমান্ত রেখার পরিস্থিতি পরিদর্শনের জন্য ভারতীয় ডেপুটি হাইকমিশনার গৌরভ আহলুওয়ালিয়াকে আমন্ত্রণ জানিয়েছে ইসলামাবাদ।