-
কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনাসহ নিহত ৩
অক্টোবর ২০, ২০১৯ ০৯:০৩জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে দুই ভারতীয় সেনাসহ তিনজন নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবর্ষণে নিহতদের মধ্যে এক বেসামরিক রয়েছেন। আজ (রোববার) কুপওয়াড়া জেলার তঙ্গধার সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে।
-
‘কংগ্রেস সরকার পাকিস্তানকে দুই টুকরো করেছিল, প্রধানমন্ত্রীর তা বলা উচিত’
অক্টোবর ১৯, ২০১৯ ২০:২৮ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিব্বাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ৩৭০ ধারা ইস্যুকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহারের অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীকে মানুষের সামনে এটাও বলা উচিত যে, ১৯৭১ সালে তাঁদের সরকার পাকিস্তানকে দুই টুকরো করেছিল। আজ (শনিবার) তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
সিন্ধু নদের পানি ভিন্নখাতে নিলে আগ্রাসন বলে গণ্য করা হবে: পাকিস্তান
অক্টোবর ১৮, ২০১৯ ১৪:৫৩ঐতিহাসিক ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করার ব্যাপারে ভারতকে সতর্ক করে পাকিস্তান বলেছে, সিন্ধু নদীর পানি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করলে তাকে আগ্রাসন হিসেবে গণ্য করবে পাকিস্তান। ভারতের এই ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের জবাব দেয়ার অধিকার ইসলামাবাদ রাখে বলেও মন্তব্য করেছে দেশটি।
-
ইমরান খানের শান্তি উদ্যোগে ইতিবাচক জবাব দিয়েছে সৌদি: পাকিস্তান
অক্টোবর ১৭, ২০১৯ ১৬:০৬পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইমরান খানের শান্তি উদ্যোগের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে সৌদি আরব।
-
শান্তি উদ্যোগ এগিয়ে নিতে একমত পাকিস্তান ও সৌদি আরব
অক্টোবর ১৬, ২০১৯ ১৫:৩৯মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা রক্ষার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে উদ্যোগ নিয়েছেন তাকে আরো সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে সৌদি আরব সম্মত হয়েছে। শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে এবং এ বিষয়ে ঘনিষ্ঠভাবে পরামর্শ করার জন্য পাকিস্তান ও সৌদি আরব একমত হয়েছে।
-
পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতের মন্ত্রীর
অক্টোবর ১৬, ২০১৯ ০৮:২২ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই বলেছেন, ‘পাকিস্তান যদি ভারতের উপর পারমাণবিক আক্রমণ চালায় তবে আমরা পৃথিবী থেকে নয়, বরং চাঁদ থেকে পরমাণু বোমা ফেলে তাদেরকে ধ্বংস করে দেবো। পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে।’ গতকাল (মঙ্গলবার) বিহারের সমস্তিপুরে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ বলল পাকিস্তান
অক্টোবর ১৫, ২০১৯ ১৬:৩০ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক একটি বক্তব্যের নিন্দা জানিয়ে পাকিস্তান বলেছে, এটি চরম উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। হরিয়ানা রাজ্যে গত রোববার নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় রাজনাথ সিং ওই মন্তব্য করেন।
-
ইরান-পাকিস্তান বাণিজ্য: ‘সম্ভাবনার পুরোটা কাজে লাগানো উচিত’
অক্টোবর ১৫, ২০১৯ ১৫:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, পাকিস্তান এবং ইরানের মধ্যে বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে; এই সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে দু দেশের কাজে লাগানো উচিত।
-
শান্তির প্রস্তাব নিয়ে আজ সৌদি আরব যাচ্ছেন ইমরান খান
অক্টোবর ১৫, ২০১৯ ১৩:১২পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (মঙ্গলবার) সৌদি আরব সফরে যাচ্ছেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে রোববারের ইরান সফরের ধারাবাহিকতায় তিনি সৌদি আরব যাচ্ছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
-
ইরান এবং সৌদি আরবকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে পাকিস্তান
অক্টোবর ১৫, ২০১৯ ০৮:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশ দুটিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দুইজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।