-
‘ছেলের মৃত্যুর খবর’ উড়িয়ে দিলেন পাক বিমান বাহিনীর সাবেক প্রধান
মার্চ ০৬, ২০১৯ ২১:৫৩পাকিস্তানের সাবেক বিমান বাহিনীর প্রধান ওয়াসিমুদ্দিন, গণপিটুনিতে ছেলের মৃত্যুর খবর হেসে উড়িয়ে দিয়েছেন। ভারতের নিউজ সাইট ফার্স্টপোস্ট প্রথম এ ‘মৃত্যুর’ খবর প্রচার করে এবং এটির বরাত দিয়ে আরো অনেক ভারতীয় গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।
-
পাকিস্তানকে ভয় পাই না, দুর্নীতিগ্রস্তদের ভয়েও ভীত নই: মোদি
মার্চ ০৬, ২০১৯ ১৫:২৮ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি পাকিস্তানের ভয় পান না এবং দুর্নীতিগ্রস্তদের ভয়েও ভীত নন। প্রধানমন্ত্রী আজ (বুধবার) কর্ণাটকে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
ভারতের সঙ্গে উত্তেজনা: বাড়তি বাজেট পাচ্ছে পাক বিমান বাহিনী
মার্চ ০৬, ২০১৯ ১৫:০৪পাকিস্তানের সামরিক বাহিনীর চাহিদা পূরণ করতে বাড়তি বাজেট বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পাক সরকার এজন্য ৮০০ কোটি রুপির সম্পূরক বাজেট বরাদ্দ দিয়েছে। ভারতের সঙ্গে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন পাকিস্তান সরকার প্রধানত বিমান বাহিনীর জন্য এই বিশেষ বরাদ্দ দিল।
-
ভারতের দাবির সঙ্গে মিলছে না স্যাটেলাইট ইমেজ
মার্চ ০৬, ২০১৯ ১৪:৩৩পাকিস্তানের বালাকোটে বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে ভারতের দাবির সঙ্গে স্যাটেলাইট ইমেজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মার্কিন স্যাটেলাইটের ছবি বলছে, ঐ এলাকায় অক্ষত আছে জয়শ-ই-মোহাম্মদের স্থাপনা। ভারত যেখাানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সেখানে এখনও মাদ্রাসা ভবন দেখা যাচ্ছে।
-
উত্তেজনা কমাতে সরাসরি যোগাযোগ করুন: ভারত-পাকিস্তানকে আমেরিকা
মার্চ ০৬, ২০১৯ ১৪:০৪পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে আনতে আবারো সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছে আমেরিকা। গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ডেপুটি মুখপাত্র রবার্ট পালাদিনো।
-
ভারত-পাকিস্তান উত্তেজনা কমছে, দিল্লি ফিরবেন পাক হাই কমিশনার
মার্চ ০৬, ২০১৯ ১৩:২৭পাকিস্তানের হাই কমিশনার সোহেল মাহমুদ ভারতে ফিরবেন। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। পাকিস্তান বলেছে, তারা হাই কমিশনারকে আবারও নয়া দিল্লিতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
-
বায়ু দূষণের শীর্ষে যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত
মার্চ ০৬, ২০১৯ ০৯:৪২বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এরপরেই রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ভারত। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রাজধানী হিসেবে শীর্ষে স্থান পেয়েছে ভারতের নয়াদিল্লি। এর পরের অবস্থানেই রয়েছে ঢাকা। আর তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল।
-
আকাশ যুদ্ধে কোনো সুখোই-৩০ ভূপাতিত হয় নি: দাবি করল ভারত
মার্চ ০৬, ২০১৯ ০৮:৪১পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে ২৭ ফেব্রুয়ারি আকাশ যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান সুখোই-৩০কে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে যে দাবি ইসলামাবাদ করেছে তাকে সরাসরি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি।
-
সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা প্রকাশ করল পাকিস্তান; অন্তর্ভুক্ত হয়েছে জুনদুল্লাহ
মার্চ ০৬, ২০১৯ ০৭:৩২পাকিস্তান সরকার সন্ত্রাসী গোষ্ঠীর নয়া তালিকা প্রকাশ করেছে। নয়া তালিকায় ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী 'জুনদুল্লাহ'র নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
ভারতীয় সাবমেরিন 'রুখে' দিল পাকিস্তান
মার্চ ০৫, ২০১৯ ১৪:১৪ভারতের একটি সাবমেরিনকে রুখে দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। আজ (মঙ্গলবার) পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। গতরাতে ভারতের একটি সাবমেরিন পাকিস্তানের পানিসীমায় প্রবেশের চেষ্টা করলে পাকিস্তানের নৌবাহিনী সেটাকে আটকে দেয়।