-
শান্তি বজায় রাখতে ভারতের প্রতি পাকিস্তানের আহ্বান
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১৫:৩৭পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য চেষ্টা চালাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাক পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
-
পাক রাষ্ট্রদূতকে তলব করেছে আফগানিস্তান
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১৩:৫৬আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত জাহিদ নাসরুল্লাহকে তলব করেছে কাবুল সরকার। কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর গতকাল (বুধবার) পাক রাষ্ট্রদূত বলেছিলেন, যদি ভারত সহিংসতা সৃষ্টি করে তাহলে আফগান শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। তার এ মন্তব্যের প্রতিবাদ জানাতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জাহিদ নাসরুল্লাহকে তলব করল।
-
পাকিস্তানে হামলা করলে তা মোদির জীবনের সবচেয়ে বড় ভুল হবে: মুশারফ
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ০৭:১৪পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ বলেছেন, মোদি পাকিস্তানে হামলা করলে এটা তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল হবে। ভারতীয় এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি দুবাই থেকে ওই মন্তব্য করেছেন।
-
‘ইরান-পাকিস্তান সহযোগিতা সীমান্তে নিরাপত্তাহীনতা দূর করবে’
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ০৩:৩৯ইরানের সীমান্ত পুলিশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি বলেছেন, ইরান-পাকিস্তান সীমান্তে দু’দেশের নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে শত্রুদের বিশৃঙ্খলা সৃষ্টির সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে।
-
সৌদি আরবের শাসন ব্যবস্থা স্থিতিশীল নয়: মে. জেনারেল সাফাভি
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন, পাকিস্তানের বোঝা উচিত সৌদি শাসন ব্যবস্থা স্থিতিশীল নয়। তিনি ইস্ফাহানে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
-
উত্তেজনা কমাতে ব্যবস্থা নিন: ভারত-পাকিস্তানকে জাতিসংঘ
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ১১:৪৯ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা কমানোর জন্য দেশ দুটির প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
-
পাকিস্তানিদের ভারত ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ১৩:১০ভারত সফররত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার জন্য সময়সীমা বেধে দিয়েছে রাজস্থান কর্তৃপক্ষ। রাজস্থান সরকারের এই আল্টিমেটামে বহু পাকিস্তানি নাগরিক জটিলতার মুখে পড়েছে।
-
হামলা চালালে আমরা ভারতকে জবাব দেব: ইমরান খান
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ১২:৩৭পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারত যদি হামলা চালায় তবে পাকিস্তান এর প্রতিশোধ নেবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর আজ (মঙ্গলবার) দুপুরে এ বিষয়ে প্রথম মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী। তিনি এক ভিডিও বার্তায় ভারতকে এ হুঁশিয়ারি দেন।
-
পুলওয়ামা হামলা: পাক হাই কমিশনারকে দেশে ডেকেছে ইসলামাবাদ
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১৬:৪৪ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে নয়া দিল্লিতে নিয়োজিত হাই কমিশনার সোহেল মাহমুদকে দেশে ডেকে পাঠিয়েছে পাকিস্তান। দেশে ডাক পেয়ে আজ (সোমবার) সকালে তিনি নয়া দিল্লি ছেড়েছেন। পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল মাহমুদের বরাত দিয়ে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
-
ধৈর্য্যের সীমা আছে: ইউরোপকে ইরান
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১৫:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের সরকার ও জনগণেরও ধৈর্য্যের একটা সীমা আছে। প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে আর সময়ক্ষেপণ না করতে ইউরোপের প্রতি আহ্বান জানান তিনি। আজ (সোমবার) রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।