• কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে পাকিস্তান সফরে সৌদি যুবরাজ: জনতার বিক্ষোভ

    কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে পাকিস্তান সফরে সৌদি যুবরাজ: জনতার বিক্ষোভ

    ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১৩:৫৩

    কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গতকাল পাকিস্তান সফরে যান। দেশটির রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে তাঁকে অভ্যর্থনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তিনি নিজে ড্রাইভ করে যুবরাজকে বিমানবন্দর থেকে গন্তব্যে নিয়ে যান।

  • ইরানের প্রতিবাদ: তেহরানকে সহযোগিতা করতে পাকিস্তানের প্রস্তুতি ঘোষণা

    ইরানের প্রতিবাদ: তেহরানকে সহযোগিতা করতে পাকিস্তানের প্রস্তুতি ঘোষণা

    ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ০৩:৫২

    ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সম্প্রতি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বাসে ভয়াবহ বোমা হামলার ঘটনা তদন্তে তেহরানকে সব রকম সহযোগিতা করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইসলামাবাদ।

  • সন্ত্রাসী হামলার ঘটনা পর্যালোচনা করতে ইরান যাচ্ছে পাকিস্তানি বিশেষজ্ঞরা

    সন্ত্রাসী হামলার ঘটনা পর্যালোচনা করতে ইরান যাচ্ছে পাকিস্তানি বিশেষজ্ঞরা

    ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৬:৫৮

    ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পর বিষয়টি পর্যালোচনা করার জন্য পাকিস্তানের একটি বিশেষজ্ঞ দল তেহরান সফরে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী একথা বলেছেন।

  • তালেবান প্রতিনিধিদের আসন্ন পাকিস্তান সফরের বিরুদ্ধে কাবুলের প্রতিবাদ

    তালেবান প্রতিনিধিদের আসন্ন পাকিস্তান সফরের বিরুদ্ধে কাবুলের প্রতিবাদ

    ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৫:১৩

    জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা তালেবান প্রতিনিধিদের আসন্ন পাকিস্তান সফরের বিরুদ্ধে জাতিসংঘের কাছে নালিশ জানিয়েছে কাবুল। আফগান সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির কাছে লেখা এক চিঠিতে বলেছে, পাকিস্তান সরকার নিষেধাজ্ঞার আওতায় থাকা তালেবান প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর ব্যাপারে কাবুলের সঙ্গে পরামর্শ করেনি।

  • আইআরজিসি'র ওপর সন্ত্রাসী হামলা: পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করল ইরান

    আইআরজিসি'র ওপর সন্ত্রাসী হামলা: পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করল ইরান

    ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৩:১৬

    ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বালুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি রাষ্ট্রদূত রাফয়াত মাসুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালকের দপ্তর থেকে তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করা হলে আজ (রোববার) তিনি সেখানে যান।

  • সন্ত্রাসী হামলার জন্য পাাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে: ইরান

    সন্ত্রাসী হামলার জন্য পাাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে: ইরান

    ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১২:৪৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের  জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক হামলার জন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

  • পাকিস্তান পাল্টা তলব করল ভারতীয় কূটনীতিককে

    পাকিস্তান পাল্টা তলব করল ভারতীয় কূটনীতিককে

    ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১৬:২৮

    ভারতের বিশোয়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের গাড়িবহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করায় সে দেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। এর আগে হামলায় জড়িত সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগ তুলে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছিল ভারত।

  • পিছিয়ে গেল সৌদি যুবরাজের পাকিস্তান সফর; থেমে নেই প্রতিবাদ

    পিছিয়ে গেল সৌদি যুবরাজের পাকিস্তান সফর; থেমে নেই প্রতিবাদ

    ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১২:৪০

    সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর অজ্ঞাত কারণে একদিন পিছিয়ে গেছে। আজই (শনিবার) তার পাকিস্তানে পৌঁছার কথা ছিল।

  • কাশ্মীরে হামলা: পাকিস্তানি হাইকমিশনারকে তলব করল ভারত

    কাশ্মীরে হামলা: পাকিস্তানি হাইকমিশনারকে তলব করল ভারত

    ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৫:৩৩

    পাকিস্তানি হাইকমিশনার সোহেল মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কাশ্মীরে সন্ত্রাসী হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত। কাশ্মীরে গতকালের সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

  • সৌদি যুবরাজের সফরের বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ অব্যাহত

    সৌদি যুবরাজের সফরের বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ অব্যাহত

    ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৪:৫৮

    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে পাকিস্তানিরা। সৌদি যুবরাজ আগামীকাল থেকে পাকিস্তান সফর শুরু করবেন বলে কথা রয়েছে। আজ রাওয়ালপিন্ডিতে জুমার নামাজের পর মুসল্লিরা যুবরাজকে পাকিস্তানে ঢুকতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।