• ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন বাস্তবায়ন চান ইমরান খান

    ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন বাস্তবায়ন চান ইমরান খান

    আগস্ট ২৫, ২০১৮ ১৪:২৮

    ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এই পাইপ লাইন পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। ইরানের বার্তা সংস্থা 'ফার্স' এ তথ্য জানিয়েছে।

  • মার্কিন নীতি মেনে চলতে আমরা বাধ্য নই: ইমরান খান

    মার্কিন নীতি মেনে চলতে আমরা বাধ্য নই: ইমরান খান

    আগস্ট ২৪, ২০১৮ ১৪:৪২

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ মার্কিন নীতি মেনে চলতে বাধ্য নয় এবং ইসলামাবাদকে ভৃত্য মনে করা ওয়াশিংটনের উচিত হবে না। তিনি (গতকাল) বৃহস্পতিবার বিকেলে ইসলামাবাদে আমেরিকার ব্যাপারে তার সরকারের নীতি ব্যাখ্যা করতে গিয়ে একথা বলেন।

  • ভারত সীমান্তে গোলাবারুদ সরবরাহ ব্যবস্থা জোরদার করছে পাকিস্তান

    ভারত সীমান্তে গোলাবারুদ সরবরাহ ব্যবস্থা জোরদার করছে পাকিস্তান

    আগস্ট ২৩, ২০১৮ ১১:৫৩

    পাকিস্তান ভারত সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে গোলাবারুদ সরবরাহ ব্যবস্থা জোরদার করছে। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।

  • পররাষ্ট্র ক্ষেত্রে ‘পাকিস্তান ফার্স্ট’ হবে মূলনীতি: শাহ মেহমুদ কোরেশি

    পররাষ্ট্র ক্ষেত্রে ‘পাকিস্তান ফার্স্ট’ হবে মূলনীতি: শাহ মেহমুদ কোরেশি

    আগস্ট ২১, ২০১৮ ১০:২০

    পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন পাকিস্তান তেহিরকে ইনসাফ দল বা পিটিআই’র ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পররাষ্ট্র ক্ষেত্রে ‘পাকিস্তান ফার্স্ট’ হবে তার সরকারের মূলনীতি। গতকাল (সোমবার) প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

  • নওয়াজের ওপর বিদেশ সফরের নিষেধাজ্ঞা দেবে পাক সরকার

    নওয়াজের ওপর বিদেশ সফরের নিষেধাজ্ঞা দেবে পাক সরকার

    আগস্ট ২১, ২০১৮ ০৯:১৬

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মারিয়াম শরীফের ওপর বিদেশ সফরের নিষেধাজ্ঞা দেবে সরকার। দেশটির নতুন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গতকাল রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের একথা জানিয়েছেন।

  • ইমরানকে চীন সফরের আমন্ত্রণ; বন্ধুত্ব জোরদারের আশা

    ইমরানকে চীন সফরের আমন্ত্রণ; বন্ধুত্ব জোরদারের আশা

    আগস্ট ২০, ২০১৮ ১৬:২৭

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা এক চিঠিতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, তার দেশ সর্বাক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্ব জোরদারের আশা করছে। চিঠিতে তিনি জাতীয় নির্বাচনে জয়লাভ করায় ইমরান খানকে অভিনন্দন জানান।

  • প্রধানমন্ত্রী ভবনের খরচের অর্থ পকেট থেকে দিয়েছি: দাবি করলেন নওয়াজ

    প্রধানমন্ত্রী ভবনের খরচের অর্থ পকেট থেকে দিয়েছি: দাবি করলেন নওয়াজ

    আগস্ট ২০, ২০১৮ ১২:৩৬

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দাবি করেছেন, দায়িত্ব থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী ভবনের দৈনন্দিন খরচের অর্থ নিজের পকেট থেকে দিয়েছেন। তার বক্তব্য প্রমাণের জন্য চেকের অংশ তার কাছে আছে বলেও দাবি করেছেন তিনি।

  • প্রাসাদোপম অট্টালিকা নয়, তিন বেডরুমের বাড়িতে থাকবেন ইমরান

    প্রাসাদোপম অট্টালিকা নয়, তিন বেডরুমের বাড়িতে থাকবেন ইমরান

    আগস্ট ২০, ২০১৮ ১১:৫২

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান তিন বেডরুমের আবাসিক বাড়িতে উঠবেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিবের জন্য বরাদ্দকৃত বাড়িটি ব্যবহার করবেন বলে ঘোষণা করেছেন। এর আগে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম ভাষণে তিনি পাক শাসক শ্রেণীর বিলাসবহুল জীবন যাপনকে 'ঔপনিবেশিক ধ্যান-ধারণা' বলে অভিহিত করেছিলেন।

  • ইমরানের প্রার্থীই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী; শরিফ পরিবারের পরাজয়

    ইমরানের প্রার্থীই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী; শরিফ পরিবারের পরাজয়

    আগস্ট ১৯, ২০১৮ ১৪:৩৮

    পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনীত প্রার্থী ওসমান বুযদার দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাদেশিক পরিষদে তার পক্ষে ভোট দিয়েছেন ১৮৬ জন সদস্য। তার প্রতিদ্বন্দ্বী হামজা শাহবাজ শরিফ পেয়েছেন ১৫৯ ভোট। হামজা শাহবাজ শরিফ হচ্ছেন নওয়াজ শরিফের মুসলিম লীগ বা পিএমএল-এনের বর্তমান সভাপতি শাহবাজ শরিফের ছেলে।

  • ছোট তবে ‘শক্তিশালী’ মন্ত্রিসভা গঠন করেছেন ইমরান খান

    ছোট তবে ‘শক্তিশালী’ মন্ত্রিসভা গঠন করেছেন ইমরান খান

    আগস্ট ১৯, ২০১৮ ১০:৩৮

    পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার একদিন পরই ইমরান খান দেশের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। ২১ সদস্যের মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী ও পাঁচজন উপদেষ্টা রয়েছেন। নতুন মন্ত্রিসভাকে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম ছোট তবে শক্তিশালী বলে মন্তব্য করেছে।