নওয়াজের ওপর বিদেশ সফরের নিষেধাজ্ঞা দেবে পাক সরকার
https://parstoday.ir/bn/news/world-i63681-নওয়াজের_ওপর_বিদেশ_সফরের_নিষেধাজ্ঞা_দেবে_পাক_সরকার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মারিয়াম শরীফের ওপর বিদেশ সফরের নিষেধাজ্ঞা দেবে সরকার। দেশটির নতুন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গতকাল রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের একথা জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২১, ২০১৮ ০৯:১৬ Asia/Dhaka
  • নওয়াজ শরীফ
    নওয়াজ শরীফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মারিয়াম শরীফের ওপর বিদেশ সফরের নিষেধাজ্ঞা দেবে সরকার। দেশটির নতুন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গতকাল রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের একথা জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। দেশের ভেতরে স্বচ্ছতা ও জবাবদিহি প্রক্রিয়া জোরদার করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হবে।

চৌধুরী ফাওয়াদের বরাত দিয়ে পাক গণমাধ্যম জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, নওয়াজ শরীফ ও তার মেয়ে মারিয়াম শরীফের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে রাখা হবে। ইমরান খানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার পক্ষ থেকে এটা খুবই বড় ধরনের একটি সিদ্ধান্ত।

নওয়াজ শরীফ ও তার মেয়ে মারিয়াম শরীফ

তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দুর্নীতির অভিযোগে গত বছর পাকিস্তানের সুপ্রিমকোর্ট ক্ষমতাচ্যুত করে। গত ৬ জুলাই পাক আদালত চূড়ান্তভাবে নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেয়। একই মামলায় তার মেয়ে মারিয়াম ও জামাই ক্যাপ্টেন সাফদারকেও আদিয়ালা কারাগারে রাখা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবার জন্য মুক্তির আবেদন করা হলেও আদালত তা নাকচ করেছে। আদালতের সমস্ত প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা ও সমালোচনা কর আসছেন নওয়াজ শরীফ।#

পার্সটুডে/এসআইবি/২১