-
প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়া হবে: বোমা হামলার পর ঘোষণা করলেন নওয়াজ
মার্চ ২৮, ২০১৬ ১৯:০৫২৮ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, প্রতি ফোঁটা রক্তের বদলা না নেয়া পর্যন্ত সরকার থামবে না। লাহোরে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
-
পাক দলের কাছে পাঠানকোট হামলায় জড়িত ৪ ব্যক্তির ডিএনএ হস্তান্তর করা হবে
মার্চ ২৮, ২০১৬ ০৮:০০২৮ মার্চ (রেডিও তেহরান): ভারত সফররত পাকিস্তানের তদন্ত দলের কাছে পাঠানকোট বিমানঘাঁটির হামলায় জড়িত চার সন্দেহভাজন সন্ত্রাসীর ডিএনএ হস্তান্তর করা হবে। এ হামলা তদন্তের লক্ষ্যে গতকাল সাতদিনের সফরে ভারত গেছে পাকিস্তানি তদন্ত দল। ভারত অবস্থানকালে দলটি পাঠানকোট বিমানঘাঁটি পরিদর্শন করবে বলে কথা রয়েছে।
-
বিশ্বব্যাপী পাকিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা: এ পর্যন্ত নিহত ৭০
মার্চ ২৮, ২০১৬ ০৬:৫৮২৮ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি পার্কের বাইরে আত্মঘাতী বোমা হামলায় বহু সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ও ভ্যাটিকানের মুখপাত্র সেদেশের সরকার ও জগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
-
আটক পাকিস্তানি তীর্থযাত্রীর ২ জন বাদে সবাইকে মুক্তি দিয়েছে ভারত
মার্চ ২৮, ২০১৬ ০৬:৪৪২৮ মার্চ (রেডিও তেহরান): ভারতে আটক পাকিস্তানি ৩৫ হিন্দু তীর্থযাত্রীর দু’জন বাদে সবাইকে মুক্তি দেয়া হয়েছে। ভিসা আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছিল।
-
পাকিস্তানের হিন্দু তীর্থযাত্রী দলকে রাজস্থানে আটক করেছে ভারত
মার্চ ২৭, ২০১৬ ০৮:৫৮২৭ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের একটি হিন্দু তীর্থযাত্রী দলকে আটক করেছে ভারত। ভ্রমণ সংক্রান্ত অসম্পূর্ণ কাগজপত্রের কারণে ভারতের রাজস্থানে এ দলকে আটক করার কথা জানানো হয়েছে। ৩৫ তীর্থযাত্রীর এ দলে নারী ও শিশু রয়েছে এবং দলের সবাই পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধুর অধিবাসী।
-
ইরান-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়া হবে
মার্চ ২৭, ২০১৬ ০৬:৫২২৭ মার্চ (রেডিও তেহরান): ইরান এবং পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য প্রয়োজনীয় কৌশল গ্রহণে সম্মত হয়েছে। এ লক্ষ্যে দেশ দুইটি নিজেদের সক্ষমতাকেও ব্যবহার করবে।
-
‘পশ্চিমা চাপের মুখেও কৌশলগত পরমাণু অস্ত্র কর্মসূচি অব্যাহত থাকবে’
মার্চ ২৬, ২০১৬ ০৪:২৪২৬ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তান কৌশলগত পরমাণু অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে। পশ্চিমা দেশগুলোর উদ্বেগ সত্ত্বেও পাকিস্তান এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে ঘোষণা করেছেন দেশটির পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ন্যাশনাল কমান্ড অথরিটির উপদেষ্টা অবসর প্রাপ্ত লে. জেনারেল আহমেদ কিদওয়ানি।
-
গুপ্তচর আটকের পাকিস্তানের দাবিকে নাকচ করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
মার্চ ২৫, ২০১৬ ১৫:৩৩২৫ মার্চ (রেডিও তেহরান): ভারতীয় গুপ্তচর আটকের পাকিস্তানের দাবিকে আজ(শুক্রবার) নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি আটক ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা বলেও স্বীকার করা হয়েছে।
-
পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক কৌশলগত: রুহানি
মার্চ ২৫, ২০১৬ ১৩:৩৪২৫ মার্চ (রেডিও তেহরান): ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ককে কৌশলগত বলে অভিহিত করেছেন। দু’দিনের পাকিস্তান সফরে ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে আজ (শুক্রবার) এ মন্তব্য করেন তিনি।
-
ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে গোয়েন্দা তৎপরতা বিরুদ্ধে প্রতিবাদ জানাল পাকিস্তান
মার্চ ২৫, ২০১৬ ০৯:০৮২৫ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ এবং বন্দর নগরী করাচিতে ভারতীয় গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। ইসলামাবাদের ভারতীয় হাইকমিনশারকে তলব করে আজ(শুক্রবার) এ প্রতিবাদ জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইজাজ আহমেদ চৌধুরী।