• ‘আফগান প্রক্রিয়ার জন্য আন্তরিক ভূমিকা বজায় রাখবে পাকিস্তান’

    ‘আফগান প্রক্রিয়ার জন্য আন্তরিক ভূমিকা বজায় রাখবে পাকিস্তান’

    মার্চ ১১, ২০১৬ ০৮:৪৯

    ১১ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তান বলেছে, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার জন্য আন্তরিক ভূমিকা বজায় রাখবে ইসলামাবাদ। মার্চের প্রথম সপ্তাহের পরিকল্পিত আলোচনায় আফগান তালেবান যোগ দিতে অস্বীকার করার পর এ বক্তব্য দিল পাকিস্তান।

  • পাকিস্তানের কাছে এফ-১১ বিক্রি বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ

    পাকিস্তানের কাছে এফ-১১ বিক্রি বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ

    মার্চ ১১, ২০১৬ ০৭:৩২

    ১১ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের কাছে আমেরিকার আটটি এফ-১১ যুদ্ধবিমান বিক্রি বন্ধের প্রস্তাব ভোটাভুটির মধ্য দিয়ে নাকচ করে দিয়েছে মার্কিন সিনেট। প্রস্তাবিত বিক্রির পক্ষে দুই তৃতীয়াংশ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।

  • পাকিস্তানে প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ১২,০০০ মানুষ

    পাকিস্তানে প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ১২,০০০ মানুষ

    মার্চ ১০, ২০১৬ ০৮:৫২

    পাকিস্তানে প্রতিবছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় দেড় লাখ মানুষ। এর মধ্যে প্রতিবছর ৮ শতাংশ অর্থাৎ প্রায় ১২ হাজার ক্যান্সার রোগী মারা যায়। পাক সংসদের উচ্চকক্ষ সিনেটকে এ তথ্য দিয়েছেন জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিমন্ত্রী সায়রা আফজাল তারার। তিনি এ সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানও তুলে ধরেন।

  • ইরান বড় মাপের সামরিক সক্ষমতা অর্জন করেছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

    ইরান বড় মাপের সামরিক সক্ষমতা অর্জন করেছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

    মার্চ ১০, ২০১৬ ০৭:১৫

    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান বড় মাপের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

  • পাকিস্তানের গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করতে পারে ইরান: মন্ত্রী

    পাকিস্তানের গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করতে পারে ইরান: মন্ত্রী

    মার্চ ০৯, ২০১৬ ১৭:৪৭

    ৯ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের আন্তঃপ্রদেশ সমন্বয়মন্ত্রী রিয়াজ হোসেন পিরজাদা বলেছেন, ইরানের সহযোগিতায় দেশটির গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহদি হোনারদোস্তের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

  • পাকিস্তাানে নিহত গভর্নর তাসিরের ছেলে শাহবাজকে পাওয়া গেছে

    পাকিস্তাানে নিহত গভর্নর তাসিরের ছেলে শাহবাজকে পাওয়া গেছে

    মার্চ ০৯, ২০১৬ ০৯:২৩

    ৯ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের ছেলে শাহবাজ তাসিরকে পাওয়া গেছে। প্রায় পাঁচ বছর আগে ২০১১ সালের ২৬ আগস্ট লাহোরের একটি অভিজাত এলাকা থেকে তাকে অপহরণ করেছিল বন্দুকধারীরা। অবশ্য শাহবাজকে উদ্ধার করা হয়েছে নাকি তাকে অপহরণকারীরা ছেঁড়ে দিয়েছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

  • সৌদি আরব সফরে যাচ্ছেন নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান রাহিল শরীফ

    সৌদি আরব সফরে যাচ্ছেন নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান রাহিল শরীফ

    মার্চ ০৮, ২০১৬ ০৬:৫২

    ৮ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আগামীকাল সৌদি আরব সফরে যাবেন। সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী জোটের চলমান সামরিক মহড়া দেখার এবং এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তারা সৌদি আরব সফর করবেন। পাকিস্তানসহ ২১ দেশ এ মহড়ায় অংশ নিয়েছে।

  • পাকিস্তানের আদালত চত্বরে শক্তিশালী বোমা হামলা: নিহত ১৭ আহত ৩০

    পাকিস্তানের আদালত চত্বরে শক্তিশালী বোমা হামলা: নিহত ১৭ আহত ৩০

    মার্চ ০৭, ২০১৬ ১৪:৪১

    ৭ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি আদালত চত্বরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। প্রদেশের চারসাদ্দা শহরের শাবকাদর এলাকায় আজ (সোমবার) সকালে এ বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দু’জন পুলিশ ছাড়া বাকি সবাই বেসামরিক নাগরিক।

  • পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রির চুক্তি চূড়ান্ত করার পদক্ষেপ নিয়েছে আমেরিকা

    পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রির চুক্তি চূড়ান্ত করার পদক্ষেপ নিয়েছে আমেরিকা

    মার্চ ০৬, ২০১৬ ০৯:৪১

    ৬ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ বিক্রির চুক্তি চূড়ান্ত করার পদক্ষেপ নিয়েছে আমেরিকা। চুক্তি চূড়ান্ত করা সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবং এ বিজ্ঞপ্তি মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়েছে।

  • পাঠানকোট: ভারতের অভিযোগকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করল পাকিস্তান

    পাঠানকোট: ভারতের অভিযোগকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করল পাকিস্তান

    মার্চ ০৪, ২০১৬ ০৯:৫২

    ৪ মার্চ (রেডিও তেহরান): পাঠানকোট বিমানঘাটিতে হামলার বিষয়ে ভারতের সর্বশেষ অভিযোগকে পাকিস্তান নাকচ করে দিয়েছে । একই সঙ্গে এ অভিযোগকে দুর্ভাগ্যজনক এবং সহায়তাকারী নয় বলে অভিহিত করেছে। সাপ্তাহিক ব্রিফিং’এর সময়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া ।