-
‘এফ-১৬ বিক্রির মার্কিন সিদ্ধান্তে ভারতের প্রতিক্রিয়ায় হতাশ পাকিস্তান’
ফেব্রুয়ারি ১৫, ২০১৬ ০৬:১৮১৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের কাছে মার্কিন এফ-১৬ বিক্রির সিদ্ধান্তে ভারতের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বিস্ময় এবং হতাশা প্রকাশ করেছে ইসলামাবাদ। প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যে, পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। কংগ্রেসকে জানানোর ৩০ দিন পর জঙ্গিবিমান বিক্রি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করা হবে।
-
পাকিস্তানে সাবেক আফগান গভর্নর অপহৃত; কাবুলে পাক রাষ্ট্রদূত তলব
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১৫:০৩১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানে আফগানিস্তানের একজন সাবেক গভর্নরকে অপহরণ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনার জের ধরে কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) জানিয়েছে, দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী হেকমান খলিল কারজাই পাক রাষ্ট্রদূত আবার হুসেইনকে তলব করেন।
-
পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ০৮:৫০১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের কৌশলগত পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানে এফ -১৬ যুদ্ধবিমান বিক্রি সম্পর্কে মার্কিন ঘোষণার পর এ উদ্বেগ প্রকাশ করা হয়।
-
'ভ্যালেন্টাইন্স ডে' পালন না করতে পাক প্রধানমন্ত্রীর আহ্বান
ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ১৭:৩৫১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন ‘ভ্যালেনটাইন্স ডে’ পালন না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট এই আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে ভ্যালেনটাইন্স ডে’র কোন সম্পর্ক নেই। কাজেই এটিকে পরিহার করতে হবে।
-
পাকিস্তানের কাছে ৮টি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত: ভারতের অসন্তোষ
ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ০৬:৪২১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার কংগ্রেসকে জানিয়েছে যে পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
-
‘ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়ার বিষয়ে পাক সামরিক এবং বেসামরিক নেতৃত্ব ঐক্যবদ্ধ’
ফেব্রুয়ারি ১২, ২০১৬ ০৯:০৮১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়ার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী এবং বেসামরিক নেতৃত্ব ঐক্যবদ্ধ রয়েছে। ভারত কেবলমাত্র নিজের সমস্যা নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে চায় বলে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতি তিনি দেখতে পাচ্ছেন না।
-
পাকিস্তানে দায়েশের সংঘবন্ধ উপস্থিতি পাওয়া যায় নি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ফেব্রুয়ারি ১২, ২০১৬ ০৮:৪১১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসীগোষ্ঠী আইএমআইএল’এর সংঘবদ্ধ উপস্থিতি পাওয়া যায় নি। পাকিস্তানের জন্য এ গোষ্ঠী হুমকি হয়ে দেখা দিচ্ছে বলে গোয়েন্দা সূত্র থেকে হুশিয়ারি দেয়া সত্ত্বেও এ কথা জানানো হলো।
-
‘২০০৮ সালের মুম্বাই হামলায় সহযোগিতা করেছে আইএসআই’
ফেব্রুয়ারি ০৯, ২০১৬ ১৪:১৮৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ভারতের মুম্বাই নগরীতে ২০০৮ সালের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই সহযোগিতা করেছিল বলে দাবি করছেন ওই হামলায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত একজন মার্কিন নাগরিক। ডেভিড হেডলি নামের ওই মার্কিন নাগরিকের স্বীকারোক্তির বরাত দিয়ে একথা জানিয়েছেন ভারতের সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকাম।
-
‘সিয়াচেনে প্রতি ২ দিনে ১ ভারতীয় এবং ৪ দিনে ১ পাকিস্তানি সেনা মারা যায়’
ফেব্রুয়ারি ০৯, ২০১৬ ১৩:৪৩৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): বিশ্বের অন্যতম উঁচু রণক্ষেত্র সিয়াচেনে গড়ে প্রতি দু’দিনে একজন ভারতীয় সেনা এবং প্রতি চারদিনে একজন পাকিস্তানি সেনা মারা যায়। যুদ্ধ বা শত্রুর হামলায় নয় বরং বৈরী আবহাওয়ার কারণে এ সব সেনার মর্মান্তিক মৃত্যু হয়। ১৮ থেকে ২০ হাজার ফুট উচ্চতায় অক্সিজেনের ঘাটতি এবং দীর্ঘদিন নিঃসঙ্গ অবস্থানে সিয়াচেনে মোতায়েন সেনাদের মানসিক ভাবেও চড়া মাশুল দিতে হয়। প্রাকৃতিক বৈরীতার কারণে অনেক সেনাই মারাত্মক ভাবে আহত হয় বা স্থায়ী ভাবে বিকলাঙ্গ হয়ে যায়।
-
কাজে না ফেরা পর্যন্ত পিআইএ কর্মীদের সঙ্গে কোনো আলোচনা নয়: প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ০৯, ২০১৬ ১৩:৩২৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ’র কর্মীরা কাজে না ফেরা পর্যন্ত তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। একইসঙ্গে অচল হয়ে পড়া পিআইএ’র ফ্লাইট শিডিউল স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এয়ারলাইনটির কোনো শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে তার দলের নেতাদেরকেও নিষেধ করে দিয়েছেন তিনি।