-
পাঠানকোট হামলায় পাক জঙ্গি গোষ্ঠী জড়িত থাকার প্রমাণ পায় নি তদন্ত দল
ফেব্রুয়ারি ০৮, ২০১৬ ০৭:১৮৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ভারতের পাঠানকোট বিমানঘাটিতে গত মাসের রক্তক্ষয়ী হামলায় পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী গোষ্ঠী জাইশে মুহাম্মদ বা জেইএম’এর জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পায় নি পাক তদন্ত দল।
-
কোয়েটার মুলতান চক এলাকায় ভয়াবহ বোমা হামলা: নিহত অন্তত ৯
ফেব্রুয়ারি ০৬, ২০১৬ ১৫:৪০৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার মুলতান চক এলাকায় আজ (শনিবার) এক শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত নয়জন নিহত ও ৩৫ জনেরও বেশি লোক আহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনী- ফ্রন্টিয়ার কোরের চার সদস্য রয়েছে।
-
পিআইএ’র ধর্মঘটী কর্মীদের সঙ্গে আলোচনা নয়: চালু হচ্ছে নতুন এয়ারলাইন্স
ফেব্রুয়ারি ০৫, ২০১৬ ২২:১৩৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ’র ধর্মঘটী কর্মীদের সঙ্গে আলোচনার বদলে নতুন এয়ারলাইন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ সরকার। আগামী চার মাসের মধ্যে নতুন এ বিমান সংস্থা চালু করা হবে বলে পাকিস্তানে একটি ইংরেজি দৈনিক আজ(শুক্রবার) জানিয়েছে।
-
পাকিস্তানকে আলোচনার পথে হাঁটতে হবে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
ফেব্রুয়ারি ০৪, ২০১৬ ১০:১৫৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ভারতের মাটিতে সংঘটিত বেশিরভাগ সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, পাকিস্তান যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূলে আন্তরিক তার প্রমাণ দেয়ার জন্য ইসলামাবাদকে আলোচনার পথে হাঁটতে হবে।
-
ধর্মঘটের মুখে শক্ত অবস্থানে পিআইএ: ভাড়া করা হলো বোয়িং বিমান
ফেব্রুয়ারি ০৪, ২০১৬ ০৯:২৮৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবের জেদ্দা থেকে ওমরাহ হাজীদের পাকিস্তানে ফেরত আনতে চারটি বোয়িং ৭৪৭ বিমান ভাড়া করেছে পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বিমান পরিবহণ সংস্থা পিআইএ কর্তৃপক্ষ। বেসরকারিকরণের উদ্যোগের বিরোধিতা করে পিআইএ কর্মীদের ধর্মঘটের কারণে গত তিনদিন ধরে সংস্থাটির সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে।
-
আফগানিস্তানে ড্রোন হামলায় তেহরিকে তালেবান পাকিস্তানের ১৮ সদস্য নিহত
ফেব্রুয়ারি ০৩, ২০১৬ ০৮:৪৫৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আফগানিস্তানে ড্রোন হামলায় তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি’র অন্তত ১৮ সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশে এ ড্রোন হামলা চালানো হয়েছে। অবশ্য ড্রোনটি কাদের খবরে পাকিস্তানের সংবাদ মাধ্যমে তা উল্লেখ করা হয় নি।
-
‘পাক-আফগান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা পরিহার করতে হবে’
ফেব্রুয়ারি ০২, ২০১৬ ০৮:৪৪২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, পাকিস্তান-আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা পরিহার করতে হবে। এ ছাড়া, সংহতি প্রক্রিয়াকে সহায়তা করার জন্য উভয় দেশের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। বিদেশি একটি সম্প্রচার সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন সাবেক এ ক্রিকেট তারকা।
-
পাঠানকোটে হামলা: দিল্লিকে আরো তথ্য দেয়ার আহ্বানে পাক তদন্ত দল
ফেব্রুয়ারি ০১, ২০১৬ ২১:১২১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ভারতের পাঠানকোট বিমান ঘাটিতে হামলার ঘটনা তদন্তে নিয়োজিত পাকিস্তানের তদন্তকারীরা দিল্লিকে এ বিষয়ে আরো আলামত ও তথ্য প্রমাণ দেয়ার আহ্বান জানিয়েছে। দিল্লিকে তাদের এ আহ্বান পৌঁছে দেয়ার জন্য পাক পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তদন্তে কোনো অগ্রগতি হয় নি বলে তদন্ত দলটি তাদের আহ্বান উল্লেখ করেছে।
-
‘ভারতের সঙ্গে শক্তিশালী ও স্থায়ী প্রক্রিয়ায় আলোচনা চাইছে পাকিস্তান’
ফেব্রুয়ারি ০১, ২০১৬ ০৮:৪৫১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ভারতের সঙ্গে শক্তিশালী ও স্থায়ী প্রক্রিয়ায় আলোচনা চাইছে পাকিস্তান। পাক-ভারত শান্তি প্রক্রিয়া বিরোধীদের ইতস্তত হামলায় দুই দেশের আলোচনা যেন ক্ষতিগ্রস্ত না হয় এমন প্রক্রিয়া চাইছে ইসলামাবাদ।
-
পাঠানকোট হামলার ঘটনায় পাক-ভারত আলোচনা ক্ষতিগ্রস্ত হয়েছে: নওয়াজ
জানুয়ারি ৩১, ২০১৬ ১১:৩২৩১ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পাঠানকোটে ভারতীয় বিমান ঘাটিতে হামলার ঘটনায় পাক-ভারত নাজুক আলোচনা প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। লাহোরে মডেল টাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।