-
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
নভেম্বর ২০, ২০২১ ১৪:৩৫পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল বাবর আজমের দল।
-
পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দেশগুলোর তালিকায় ফেলল আমেরিকা
নভেম্বর ২০, ২০২১ ০৪:৪৬পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার যে পদক্ষেপ আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখারের বরাত দিয়ে ইসলামাবাদ থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
-
পাকিস্তানের বিপক্ষে আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ
নভেম্বর ১৯, ২০২১ ১৪:৪৮তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল পাকিস্তান। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল।
-
হরিয়ানা রাজ্যে জুমার নামাজের ওপর নিষেধাজ্ঞার নিন্দা জানাল পাকিস্তান
নভেম্বর ১৯, ২০২১ ০৪:১০ভারতের হরিয়ানা রাজ্যের বেশ কয়েকটি স্থানে মুসলমানদের জুমার নামাজ পড়ার ওপর বিজেপি সরকারের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছে পাকিস্তান।পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমরা ক্রমাগত মসজিদ ভাঙচুর এবং মুসলিমদের ইবাদতের স্থানগুলোর বিরুদ্ধে সঙ্ঘ পরিবারের চরমপন্থীদের আক্রমণে গভীরভাবে উদ্বিগ্ন। উত্তর প্রদেশ এবং হরিয়ানার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরূপ ঘটনা ঘটে থাকে।
-
পাকিস্তানের গুরুদোয়ারা করতারপুর দরবার সাহিবে গেলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীসহ মন্ত্রী ও বিধায়করা
নভেম্বর ১৮, ২০২১ ১৫:৫০ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পাকিস্তানের গুরুদোয়ারা করতারপুর দরবার সাহিবে প্রার্থনা করেছেন। আজ (বৃহস্পতিবার) এ সময়ে তাঁর সঙ্গে পাঞ্জাব সরকারের তিনজন মন্ত্রী ও দু’জন বিধায়কও শামিল হন।
-
প্রতিবেশীদের নিয়ে আফগান ইস্যুতে পাকিস্তানে তৃতীয় সম্মেলন: এবার তালেবানও আমন্ত্রিত
নভেম্বর ১৮, ২০২১ ১৩:০৬পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানিয়েছেন, আফগানিস্তান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। পাকিস্তান সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়ে বলেছেন তালেবানকেও ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।
-
পাকিস্তানের শিখ ধর্মীয় স্থান করতারপুর সাহিবে যাবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীরা
নভেম্বর ১৬, ২০২১ ১৮:৩২ভারতের পাঞ্জাব মন্ত্রিসভার সমস্ত সদস্য পাকিস্তানে অবস্থিত গুরুদোয়ারা করতারপুর সাহিবে যাবেন।
-
ইসলামাবাদের সঙ্গে টিটিপির আলোচনায় মধ্যস্থতা করবে তালেবান
নভেম্বর ১৪, ২০২১ ১২:৫৯পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির তেহরিক-ই-তালেবান বা টিটিপির শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে আফগানিস্তানের তালেবান। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইসলামাবাদ সফরকালে বলেছেন, পাকিস্তানে সংঘাতের অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে তাতে আঞ্চলিক সবগুলো দেশ উপকৃত হবে। মুত্তাকি আরো বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবান মধ্যস্থতা করলে অনেক ভালো ফল বেরিয়ে আসবে।
-
তেহরিক-ই-তালেবানের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে না
নভেম্বর ১৩, ২০২১ ০৪:৩৭পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান সদস্যদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করার কোনো পরিকল্পনা ইসলামাবাদের নেই।পাকিস্তান সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবানের আলোচনার খবর প্রকাশিত হওয়ার পর একথা জানালেন মুয়িদ ইউসুফ।
-
আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে আমেরিকা: মুত্তাকি
নভেম্বর ১৩, ২০২১ ০৪:৩৪পাকিস্তান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দুই দশকের উপস্থিতি সত্ত্বেও আমেরিকা ও ন্যাটো আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।তিনি শুক্রবার ইসলামাবাদ-ভিত্তিক থিংক ট্যাংক ‘দ্যা ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ ইসলামাবাদ’ আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।