-
ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে শর্ত দিলেন প্রেসিডেন্ট আশরাফ গনি
আগস্ট ১৩, ২০২১ ১৭:২৩আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, দেশের জনগণ চাইলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। আফগানিস্তানের বার্তা সংস্থা ‘আওয়া’ জানিয়েছে, প্রেসিডেন্ট গনি শুক্রবার কাবুলে বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে নিজের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।
-
ভারতীয় নির্যাতনের নিন্দা জানালেন ইমরান খান ও পাক সেনাপ্রধান
আগস্ট ০৫, ২০২১ ১৩:১২ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে অধিকৃত কাশ্মীরি জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালানোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। একই সঙ্গে তারা কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি এখন ভারত, নজর রাখছে ইসলামাবাদ
আগস্ট ০২, ২০২১ ১২:৩৬চলতি আগস্ট মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে ভারত। এ সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বহুপাক্ষিকতার উন্নয়নের মতো তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকের পরিকল্পনা নিয়েছে ভারত।
-
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের শ্বাসরুদ্ধকর জয়, ৭ মাসেই বিশ্বরেকর্ড রিজওয়ানের
আগস্ট ০১, ২০২১ ০৮:৪৫ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাবর আজমের দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
-
আমেরিকা যথার্থই আফগানিস্তান পরিস্থিতিকে নাজুক করে দিয়েছে: ইমরান খান
জুলাই ২৯, ২০২১ ০২:২৯পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি আগে থেকে খারাপ ছিল এবং আমেরিকা যথাযথ অর্থেই এই পরিস্থিতিকে আরো খারাপ করে রেখে গেছে। তিনি বুধবার মার্কিন নিউজ চ্যানেল পিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে এই খোলামেলা মন্তব্য করেন।
-
চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' পরিকল্পনা মোকাবেলায় পাশ্চাত্যের দৌঁড়ঝাপ
জুলাই ২৮, ২০২১ ১৩:১৩সম্প্রতি ব্রিটেনে অনুষ্ঠিত হয় শিল্পোন্নত সাতজাতি গ্রুপের শীর্ষ বৈঠক। এ বৈঠকে চীনের প্রস্তাবিত 'ওয়ান বেল্ট ওয়ান রোড' পরিকল্পনা মোকাবেলার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চীনের ওই পরিকল্পনা মোকাবেলার জন্য ৩৫ লাখ কোটি ডলার বরাদ্দ করেছে। এখন প্রশ্ন হচ্ছে পাশ্চাত্য কি সত্যিই চীনের ওই পরিকল্পনা মোকাবেলা করতে যাচ্ছে?
-
পাকিস্তানি তালেবান সদস্যদের লাশ গ্রহণের দাবি অস্বীকার করল রেডক্রস
জুলাই ২৮, ২০২১ ০৩:০৪আফগানিস্তানের একজন গভর্নর তালেবানের নিহত পাকিস্তানি সদস্যদের লাশ ইসলামাবাদে স্থানান্তরের জন্য রেকক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে যে দাবি করেছেন তা অস্বীকার করে আন্তর্জাতিক রেডক্রস।
-
রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: পুতিন
জুলাই ২৬, ২০২১ ০৭:৩৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে তার দেশের নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, রাশিয়ার জলসীমায় শত্রুর যেকোনো আনাগোনা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম রুশ নৌবাহিনী।
-
আমেরিকাকে ব্যবহার শেখাব আমরা: চীনা পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২৬, ২০২১ ০৪:০০চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা যদি আমেরিকা এখনো শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা তা আমেরিকাকে শিখিয়ে দেব।
-
আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ
জুলাই ২৬, ২০২১ ০৩:২৩আফগানিস্তানকে ‘সন্ত্রাসীদের অভয়ারণ্যে’ পরিণত করার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ এই অভিযোগ করে বলেছেন, ভারত সরকার আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের অজুহাতে ঠিকাদারের ছদ্মাবরণে নিজের বাহিনীকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পাঠাচ্ছে। আর এসব ঠিকাদার আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদ ঠেলে দিচ্ছে।