-
আলোচনায় বসার জন্য দখলীকৃত এলাকাগুলো ছেড়ে দিতে হবে: ইউক্রেন
নভেম্বর ০৯, ২০২২ ০৫:১৪রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার পূর্বশর্ত হিসেবে দখলীকৃত গোটা এলাকা থেকে রুশ সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইউক্রেন। দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকসি ড্যানিলোভ বলেছেন, ক্রেমলিনের সঙ্গে সম্ভাব্য আলোচনার ‘প্রধান শর্ত’ হচ্ছে, রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়া ‘ইউক্রেনের সকল ভূখণ্ড’ ফিরিয়ে দিতে হবে।
-
খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরাতে বললেন প্রেসিডেন্ট পুতিন
নভেম্বর ০৫, ২০২২ ০৪:৩৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রুশ-নিয়ন্ত্রিত শহর খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। খেরসনের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে এবং গত মাসের মাঝামাঝি সময় থেকে সেখানে রুশ সেনাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে।
-
ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আরব দেশগুলোর প্রতি পুতিনের আহ্বান
নভেম্বর ০২, ২০২২ ১৩:৪৪ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আরব লীগ এবং এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরব দেশগুলোর প্রতি আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সহযোগিতা এবং লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত চলমান বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের প্রস্তাব দিয়েছেন।
-
দ্বন্দ্ব নিরসনে শক্তি ব্যবহার না করতে সম্মত আজারবাইন-আর্মেনিয়া
নভেম্বর ০১, ২০২২ ০৮:০৭নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে কোন রকমের শক্তির ব্যবহার না করতে সম্মত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। কৃষ্ণসাগর উপকূলীয় সোচি শহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে দুই পক্ষ এই সিদ্ধান্ত নেয়।
-
ইউক্রেন অভিযানকে ঘিরে রাশিয়াকে কঠোরভাবে সতর্ক করল ব্রিটেন
নভেম্বর ০১, ২০২২ ০৪:১২ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনাকে কেন্দ্র করে রাশিয়াকে কঠোরভাবে হুঁশিয়ার করে বার্তা দিয়েছে ব্রিটেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
-
ইউক্রেন নিয়ে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় রাজি পুতিন: জানালেন ল্যাভরভ
অক্টোবর ৩১, ২০২২ ০৫:১৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন। তিনি বলেছেন, “আমরা উত্তেজনা প্রশমনের জন্য পাশ্চাত্যের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন এখনও ইউক্রন ইস্যুতে সংলাপে বসতে রাজি আছেন।”
-
পুতিনের হুমকির পর ইউক্রেনকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করল দক্ষিণ কোরিয়া
অক্টোবর ২৮, ২০২২ ১৪:১৭ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করার কথা অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়া। দেশটি কিয়েভ সরকারকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল তা অস্বীকার করেন।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি: পুতিন
অক্টোবর ২৮, ২০২২ ০৫:১৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি। যুদ্ধ বাধিয়ে দেয়ার ব্যাপারে পশ্চিমা তৎপরতার নিন্দা ও সমালোচনা করে বলেন, তারা রক্তক্ষয়ী ভূ-রাজনৈতিক খেলায় মত্ত।
-
ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন না পুতিন: ক্রেমলিন
অক্টোবর ২৬, ২০২২ ১৬:২০ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
-
পুতিনের অভিধানে 'পরাজয়' বলে কোনো শব্দ নেই: সেবাস্তিয়ান কুর্জ
অক্টোবর ১৬, ২০২২ ১৫:৫৩অস্ট্রিয়ার প্রাক্তন চ্যান্সেলর বলেছেন, পুতিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই।