-
রাশিয়ায় হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিল আমেরিকা
ডিসেম্বর ১৮, ২০১৭ ০৩:৫১রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্রধান গির্জায় একটি হামলার পরিকল্পনা প্রতিহত করতে সাহায্য করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এজন্য ফোন করে মার্কিন প্রেসিডেনট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
-
উ. কোরিয়ার ওপর মার্কিন হামলার পরিণতি হবে ভয়াবহ: পুতিন
ডিসেম্বর ১৪, ২০১৭ ২১:৩৫উত্তর কোরিয়ার ওপর সাম্ভাব্য মার্কিন হামলার পরিণতি ভয়াবহ হবে বলে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
-
ট্রাম্পের টুইটার বার্তাগুলোকে সরকারি ঘোষণা মনে করেন পুতিন
ডিসেম্বর ১৩, ২০১৭ ০৪:৪২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো টুইট করলেই তার খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয় এবং পুতিন ট্রাম্পের টুইটার বার্তাগুলোকে আমেরিকার সরকারি ঘোষণা বলে মনে করেন।
-
আকস্মিক সফরে সিরিয়ায় গেছেন পুতিন; সেনা প্রত্যাহারের নির্দেশ
ডিসেম্বর ১১, ২০১৭ ১৪:৫৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (সোমবার) আকস্মিকভাবে সিরিয়া সফরে গেছেন। সিরিয়া পৌঁছে তিনি সে দেশ থেকে নিজেদের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ খবর দিয়েছে।
-
তুরস্ক সফরে যাচ্ছেন পুতিন: ইস্যু সিরিয়া ও ফিলিস্তিন
ডিসেম্বর ০৯, ২০১৭ ১৬:১৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সোমবার তুরস্ক সফরে যাচ্ছেন। তুরস্কের দৈনিক সাবাহ পত্রিকা এ খবর দিয়েছে। রাজধানী আংকারায় তিনি সিরিয়া ও আঞ্চলিক কিছু বিষয় নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস নিয়ে যে ঘোষণা দিয়েছেন সে বিষয়টিও আলোচনায় স্থান পাবে। এর পাশাপাশি দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দু নেতা আলোচনা করবেন।
-
নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার ফিলিস্তিনীদের রয়েছে: পুতিন
নভেম্বর ২৯, ২০১৭ ১৬:২৩নিজেদের ভাগ্য নির্ধারণের ব্যাপারে ফিলিস্তিনীদের অধিকারকে সমর্থন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রিয়া-নোভস্তি জানিয়েছে, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন।
-
ইরান-রুশ সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করবে: রুহানি
নভেম্বর ২৩, ২০১৭ ১৪:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরান-মস্কো সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে। তিনি বলেন, মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে কূটনৈতিক উপায়ে বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ নিরসন করা সম্ভব হবে। এজন্য তিনি ইরান ও রাশিয়ার মধ্যে সবক্ষেত্রে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
দায়েশের পতন: ট্রাম্পকে ফোন করলেন পুতিন
নভেম্বর ২২, ২০১৭ ১৬:০১সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর দেশটির চলমান সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া, বিষয়টি নিয়ে তিনি সৌদি আরব, মিশর ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গেও কথা বলেছেন।
-
রাশিয়া সফরে বাশার আসাদ; বিজয়ের জন্য পুতিনের অভিনন্দন
নভেম্বর ২১, ২০১৭ ১৩:৪৩রাশিয়া সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং এরইমধ্যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোচি শহরে বৈঠক করেছেন।
-
ইরান ও তুরস্কের সঙ্গে সহযোগিতা সিরিয়ায় ইতিবাচক ফল এনেছে: রাশিয়া
নভেম্বর ১৪, ২০১৭ ০৫:২৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান ও তুরস্কের সঙ্গে তার দেশের সহযোগিতা দ্রুততম সময়ের মধ্যে সিরিয়া সংকটের সমাধান এনে দিয়েছে। রাশিয়ার সোচি শহরে সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন পুতিন।