আকস্মিক সফরে সিরিয়ায় গেছেন পুতিন; সেনা প্রত্যাহারের নির্দেশ
https://parstoday.ir/bn/news/west_asia-i49677-আকস্মিক_সফরে_সিরিয়ায়_গেছেন_পুতিন_সেনা_প্রত্যাহারের_নির্দেশ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (সোমবার) আকস্মিকভাবে সিরিয়া সফরে গেছেন। সিরিয়া পৌঁছে তিনি সে দেশ থেকে নিজেদের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৭ ১৪:৫৬ Asia/Dhaka
  • পুৃতিনকে স্যালুট দিচ্ছেন রুশ সেনারা
    পুৃতিনকে স্যালুট দিচ্ছেন রুশ সেনারা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (সোমবার) আকস্মিকভাবে সিরিয়া সফরে গেছেন। সিরিয়া পৌঁছে তিনি সে দেশ থেকে নিজেদের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ খবর দিয়েছে।

সিরিয়া সফরে গিয়ে পুতিন হেমেইমিম বিমানঘাঁটি পরিদর্শন করেন এবং সেখানেই তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে করেন।

সিরিয়া সফরে পুতিন

পরে পুতিন বলেছেন, "আমি প্রতিরক্ষামন্ত্রী ও চিফ জেনারেল স্টাফকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছি এবং তাদের স্থায়ী ঘাঁটিতে পাঠানোর কথা বলেছি।" পুতিন বলেন, "আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি এবং তা হচ্ছে সিরিয়ায় মোতায়েন বিরাট সংখ্যক সেনাকে রাশিয়ায় ফেরত নেয়া হবে।"

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পরাজয়ে বড় ভূমিকা রাখায় তার দেশের সেনাদেরকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট পুতিন এবং সিরিয়ার বেশিরভাগ এলাকায় এখন সন্ত্রাসবাদের ঝুঁকি নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ায় রুশ সেনারা যে অভিযান চালিয়েছে তা ছিল অত্যন্ত জরুরি। সিরিয়ার লাতাকিয়ায় হেমেইমিম বিমানঘাঁটি ও তারতুসে রুশ নৌঘাঁটি বহাল থাকবে বলেও জানান পুতিন জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১