-
নাজিব মিকাতি লেবাননের প্রধানমন্ত্রী, সংসদে পেয়েছেন সংখ্যাগরিষ্ঠের ভোট
জুলাই ২৬, ২০২১ ১৬:৪৩লেবাননের ব্যবসায়ী ব্যক্তিত্ব নাজিব মিকাতি দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এরইমধ্যে তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট নিশ্চিত করেছেন। নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটির কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো বলে মনে করা হচ্ছে।
-
করোনাভাইরাস: ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরুর নির্দেশনা প্রধানমন্ত্রীর
জুলাই ২৬, ২০২১ ১০:৩৪বাংলাদেশে করোনার টিকা দেওয়ার কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রম যেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও শুরু করা যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি । একই সঙ্গে বয়স্ক লোকদের টিকার দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন তিনি । কারণ বয়স্কদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি ।
-
যুদ্ধের জন্য মার্কিন সেনা প্রয়োজন নেই: ইরাকি প্রধানমন্ত্রী
জুলাই ২৫, ২০২১ ১৬:০৫ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন সেনাদের তার দেশে প্রয়োজন নেই। তবে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা হবে চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ফলাফলের পর।
-
পেগাসাস ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফাই দেওয়া উচিত: পি চিদাম্বরম
জুলাই ২৫, ২০২১ ১৫:১০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যু সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং সরকারের উচিত এই সমস্ত অভিযোগ একটি ‘যৌথ সংসদীয় কমিটি’ দ্বারা তদন্ত করা উচিত অথবা এর তদন্তের জন্য সুপ্রিম কোর্টের বর্তমান বিচারক নিয়োগের আবেদন করা উচিত।’ তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।
-
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে টিকে গেলেন শের বাহাদুর দেউবা
জুলাই ১৯, ২০২১ ১৩:৫২নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সেদেশের সংসদে আস্থা ভোটে জয় পেয়েছেন। আজ (রোববার) দেশটির পার্লামেন্টে এ ভোট অনুষ্ঠিত হয়।
-
নেপালের সংসদ পুনর্বহাল ও দেওবাকে প্রধানমন্ত্রী করতে সুপ্রিম কোর্টের নির্দেশ
জুলাই ১২, ২০২১ ১৪:৩৮নেপালের সুপ্রিম কোর্ট আবারও দেশটির সংসদ পুনর্বহাল ও কংগ্রেস দলের প্রধান শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ জারি করেছে।
-
প্রধানমন্ত্রীকে ‘আনারস’ উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
জুলাই ১১, ২০২১ ১০:০০এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০০ কেজি ত্রিপুরার বিখ্যাত রানী জাতের রসাল আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার সকাল ১০টায় একটি পিকআপভ্যানে করে আনারসের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে পৌঁছায়।
-
প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে টীম
জুলাই ০৯, ২০২১ ১৫:৪২বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহীত সরকারি আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির খবর প্রকাশ হবার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মাঠ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। আজ (শুক্রবার) প্রকল্পের অধীন পাঁচটি দল (টিম) অভিযুক্ত এলাকায় সরেজমিনে সফর করেছেন।
-
নিজ বাড়িতে গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত; ফার্স্ট লেডি আহত
জুলাই ০৭, ২০২১ ১৩:০৭উত্তর আমেরিকা মহাদেশের দরিদ্র দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। নিজ বাড়িতে গুলি করে তাকে হত্যা করেছে অস্ত্রধারীরা। এই হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।
-
ভারতের সঙ্গে পরোক্ষ বা গোপন কোনো যোগাযোগ নেই: পাকিস্তান
জুলাই ০৪, ২০২১ ১৩:৫৬পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, আলোচনা শুরুর বিষয়ে নয়া দিল্লির সঙ্গে ইসলামাবাদের পরোক্ষ বা গোপন কোনো যোগাযোগ নেই। পাকিস্তানের জিয়ো নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।