-
ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বললেন ফরাসি রাষ্ট্রদূত
এপ্রিল ২২, ২০১৯ ১০:১৩আমেরিকায় নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত গেরার্দ অরাদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে বর্ণবাদী রাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তা ব্যর্থ হওয়ার সম্ভাবনা শতকরা ৯৯ ভাগ।
-
ফ্রান্সে হলুদ জাকেটধারীদের ওপর ব্যাপক টিয়ারশেল; রাস্তা না ছাড়ার ঘোষণা
এপ্রিল ২১, ২০১৯ ০৬:৪৬ফ্রান্সের রাজধানী প্যারিসে হলুদ জ্যাকেটধারীদের বিক্ষোভ-সমাবেশের ওপর ব্যাপক টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড ছুঁড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অত্যাচারের মুখে তারা রাজপথ ছাড়বে না। টানা ২৩ সপ্তাহ ধরে ফ্রান্সে হলুদ জ্যাকেটধারীদের আন্দোলন চলছে।
-
রুশ সীমান্তের কাছে ফ্রান্স পাঠাচ্ছে সেনাদল ও ট্যাংক, ব্রিটেন পাঠাচ্ছে হেলিকপ্টার
এপ্রিল ২১, ২০১৯ ০৬:১৪রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায় ব্রিটিশ রাজকীয় বাহিনী আক্রমণের কাজে ব্যবহার যোগ্য পাঁচ অ্যাপচি হেলিকপ্টার পাঠিয়েছে। আর আগে দেশটিতে সেনাদল, ট্যাংক, যুদ্ধযান এবং সাঁজোয়া বহর পাঠানো হবে বলে ঘোষণা করেছিল ফ্রান্স।
-
অবশেষে পরমাণু সমঝোতা সম্পর্কে ব্যাখ্যা দিল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়
এপ্রিল ১৬, ২০১৯ ০১:৪৪ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের বিতর্কিত মন্তব্যের জের ধরে এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বলেছে, এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি এবং বিশ্বের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে প্যারিস এই সমঝোতা রক্ষা করতে বদ্ধপরিকর।
-
দায়িত্ব শুরু করার কিছুক্ষণের মধ্যে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল ইরান
এপ্রিল ১৫, ২০১৯ ০২:০৬ফ্রান্সের একজন শীর্ষস্থানীয় কূটনীতিকের ইরান-বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানে নিযুক্ত নয়া ফরাসি রাষ্ট্রদূত ফিলিপ থিয়েবু গতকালই (রোববার) প্রথম দায়িত্ব পালন করা শুরু করেন এবং ওই দিনই তলব হন।
-
ইরানে প্রবল বন্যা: সমবেদনা জানাল ফ্রান্স, অস্ট্রিয়া ও তুরস্ক
মার্চ ২৫, ২০১৯ ২৩:৪৯ইরানের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বন্যায় শতাধিক মানুষ হতাহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছে তুরস্ক, ফ্রান্স ও অস্ট্রিয়া।
-
ফ্রান্সে ‘আলটিমেটাম ডে’তে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ
মার্চ ১৬, ২০১৯ ১৪:৩২ফ্রান্সের হলুদ জ্যাকেটধারী বিক্ষোভকারীরা আজ (শনিবার) দেশটিতে ‘আলটিমেটাম ডে’ পালন করছেন। এ উপলক্ষে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বড় বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। সরকারকে বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার সময়সীমা বেধে দিয়ে আজকের এ কর্মসূচি পালন করা হচ্ছে।
-
ইউরোপীয় দেশগুলোর অপেক্ষায় বসে থাকবে না ইরান: জারিফ
মার্চ ০৫, ২০১৯ ০২:১৫পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ইরান ইউরোপীয় দেশগুলোর অপেক্ষায় বসে থাকবে না বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে একথাও বলেছেন, ইউরোপীয়দেরকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
-
ইরানে আটক একজন ফরাসি নাগরিকের মুক্তি
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ০৩:২৪ইরানে আটক একজন ফরাসি নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ খবর জানিয়ে বলেছেন, অবৈধভাবে ইরানে প্রবেশের দায়ে ফ্রান্সের ওই নাগরিককে আটক করা হয়েছিল।
-
আর্মেনীয়দের বিরুদ্ধে ‘গণহত্যা’: ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাল তুরস্ক
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০৪:৩২প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কে আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর কথিত গণহত্যাকে স্মরণ করে ফ্রান্স সরকার শোকদিবস পালনের যে ঘোষণা দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক।