-
আন্দোলনকারীদের দাবির মুখে পিছু হটলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন
ডিসেম্বর ১১, ২০১৮ ০৩:৩১ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন শেষ পর্যন্ত আন্দোলনকারীদের দাবির কাছে নতি স্বীকার করেছেন। তিনি নিম্ন আয়ের মানুষদের বেতন বাড়ানোর পাশাপাশি করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক খাতে জরুরি সংস্কারগুলো আনার ব্যাপারে ‘কঠোর পদক্ষেপ’ নেবে তার সরকার।
-
যুদ্ধক্ষেত্র প্যারিস: পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, লুটপাট ভাংচুর
ডিসেম্বর ০৮, ২০১৮ ১৬:১১‘হলুদ জ্যাকেটধারীদের’ বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বড় রকমের সংঘর্ষের ফলে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া এবং জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে চার সপ্তাহ আগে দেশটিতে এ বিক্ষোভ শুরু হয়।
-
শনিবার আবার বিক্ষোভ: প্রতিরোধে ৮৯ হাজার পুলিশ
ডিসেম্বর ০৭, ২০১৮ ০৯:১২ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় ‘হলুদ জ্যাকেটধারীদের’ শনিবারের বিক্ষোভ মোকাবেলার জন্য ৮৯ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। সিনেটে প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বক্তব্য রাখার সময় এ ঘোষণা দেন।
-
তেলের দাম বৃদ্ধি: ফ্রান্সে পুলিশ-বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ
নভেম্বর ২৪, ২০১৮ ১৭:৩১ফ্রান্সে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানী চ্যাম্প এলিসি অ্যাভেনিউয়ে বিক্ষোভের ওপর পুলিশ পানি-কামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। আজকের (শনিবার) এ বিক্ষোভে শত শত মানুষ অংশ নেন।
-
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ; নিহত ১
নভেম্বর ১৮, ২০১৮ ০২:৫২জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে সড়ক অবরোধ চলাকালে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। গতকাল (শনিবার) সড়ক অবরোধের এই কর্মসূচিতে অন্তত দুই লাখ ৮০ হাজার মানুষ অংশ নেয়। কর্মসূচি চলাকালে একজন বিক্ষোভকারী গাড়ির ধাক্কায় নিহত হন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফ কাস্তানেখ। এ ছাড়া, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২২৭ জন এবং ৫২ জনকে আটক করা হয়েছে।
-
ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান ফ্রান্সের; তবে অস্ত্র সরবরাহ চলবে
অক্টোবর ৩০, ২০১৮ ১৪:০০ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, ইয়েমেনে সৌদি আরব যে যুদ্ধ শুরু করেছে তার ফলাফল হচ্ছে আজকের মানবিক সংকট। বিশ্বে এ ধরণের মানবিক সংকটের নজির নেই বলে তিনি মন্তব্য করেছেন।
-
সৌদির কাছে ফ্রান্সকে অবশ্যই অস্ত্র বিক্রি স্থগিত রাখতে হবে: অ্যামনেস্টি
অক্টোবর ২৪, ২০১৮ ০৯:১৮আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবের কাছে ফ্রান্সকে অবশ্যই অস্ত্র বিক্রি স্থগিত করতে হবে। ইয়েমেনে যুদ্ধাপরাধ এবং মানবাধিকারের প্রতি রিয়াদ সরকারের অসম্মানের কারণে অ্যামনেস্টি একথা বলল।
-
‘একটি ইরানি ব্যাংককে সুইফটে সংযোগ দেয়ার চেষ্টা করছে ইউরোপ’
অক্টোবর ২২, ২০১৮ ০২:৫৯আগামী ৪ নভেম্বর আমেরিকার পরবর্তী নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই ইরানের অন্তত একটি ব্যাংককে সুইফট ব্যবস্থার সঙ্গে সংযোগ করিয়ে দেয়ার চেষ্টা করছে ইউরোপ। একথা জানিয়েছেন তেহরান সফররত ইরান-ফ্রান্স পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রধান ফিলিপ বনকার।
-
ইসলাম ও শিশু অধিকার (পর্ব-২): বিভিন্ন দেশের আইনে শিশু অধিকার
অক্টোবর ১৭, ২০১৮ ১৬:৫২গত আসরেও আমরা বলেছি, শিশুকাল শুরুর নির্দিষ্ট সময় নিয়ে বিভিন্ন দেশের আইনে ভিন্নতা রয়েছে।
-
খাশোগির নিখোঁজ হওয়ার ব্যাপারে নীরবতা ভাঙলেন ম্যাকরন
অক্টোবর ১৩, ২০১৮ ০৫:৫০ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, সৌদি সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হয়ে যাওয়া একটি বিপজ্জনক ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। ১০ দিন আগে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেট থেকে খাশোগি নিখোঁজ হয়ে যাওয়ার পর এই প্রথম ফরাসি প্রেসিডেন্ট এ ব্যাপারে প্রতিক্রিয়া জানালেন।