-
সিরিয়ায় সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে ফ্রান্স: এরদোগান
এপ্রিল ০৮, ২০১৮ ০৬:৪৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অভিযোগ করেছেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসবাদ ছড়ানোর ক্ষেত্রে মদদ দিচ্ছে ফ্রান্স। সিরিয়ার কুর্দি ইস্যুতে যখন তুরস্ক এবং অন্য ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতা বাড়ছে তখন এরদোগান গতকাল (শনিবার) নিজ সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এ অভিযোগ করলেন।
-
শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার ফিলিস্তিনীদের রয়েছে: ফ্রান্স
এপ্রিল ০২, ২০১৮ ১৫:৩৪ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার অধিকার ফিলিস্তিনীদের রয়েছে। গাযায় ভূমি দিবসের মিছিলে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ফ্রান্স আজ এ মন্তব্য করলো।
-
'কুর্দি গেরিলাদের সহযোগিতা দিলে ফরাসি সেনাদের ওপর আঘাত হানতে পারে তুরস্ক'
মার্চ ৩০, ২০১৮ ১৩:০১কুর্দি গেরিলাদেরকে সমর্থন ও সহযোগিতা দিলে ফরাসি সেনাদের ওপর আঘাত হানার হুমকি দিয়েছে তুরস্ক। তুর্কি উপপ্রধানমন্ত্রী বাকির বুজদাগ আজ (শুক্রবার) বলেছেন, যারা তুরস্কবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহযোগিতা দেবে ও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে, আঙ্কারা তাদেরকেও সন্ত্রাসী হিসেবে গণ্য করবে এবং তাদের ওপর আঘাত হানবে। তিনি এক টুইটে এ কথা বলেছেন।
-
‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় তিন ইউরোপীয় দেশ’
মার্চ ২৯, ২০১৮ ০৪:১৫ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেহরানের কথিত হস্তক্ষেপের অজুহাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কাছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ওই তিন দেশ।
-
ইরানের পরমাণু সমঝোতা মেনে চলবে ফ্রান্স: ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়
মার্চ ২৩, ২০১৮ ০৬:৪৭ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের সিদ্ধান্তে অটল থাকবে। বৃহস্পতিবার রাতে প্যারিসে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
-
রুহানি-ম্যাকরন ফোনালাপ; দ্বিপক্ষীয় সহযোগিতায় সন্তোষ প্রকাশ
মার্চ ০৫, ২০১৮ ০৩:২৩ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চললেও দুঃখজনকভাবে মার্কিন সরকার এটি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে।
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার প্রমাণিত হলে সিরিয়ায় হামলা করব: ফ্রান্স
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ০৩:২১ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন হুমকি দিয়ে বলেছেন, সিরিয়া সরকার দেশটিতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে প্রমাণিত হলে সেদেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে।
-
সিরিয়ায় নতুন করে হামলার কথা ভাবছে আমেরিকা: সহযোগী হবে ফ্রান্স
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ১৩:৪৪সিরিয়ার সরকারী অবস্থানের ওপর নতুন করে সামরিক হামলার কথা ভাবছে আমেরিকা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ জাতীয় মার্কিন তৎপরতায় মদদ দিতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।
-
রাসায়নিক অস্ত্র ব্যবহারের মার্কিন অভিযোগ নাকচ করল সিরিয়া-রাশিয়া
জানুয়ারি ২৪, ২০১৮ ১৫:২৯রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আমেরিকা এবং ফ্রান্স যে অভিযোগ করেছে সিরিয়া ও রাশিয়া তা নাকচ করে দিয়েছে। দেশ দু'টি আরো বলেছে, সিরিয়ার চলমান সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের চেষ্টা বানচালের জন্য এমন অভিযোগ করা হচ্ছে।
-
তুর্কি অভিযানে উদ্বিগ্ন ফ্রান্স; ৫ হাজার মানুষ পালিয়েছে
জানুয়ারি ২৪, ২০১৮ ১১:৪৬সিরিয়ার আফরিন প্রদেশে তুরস্কের সেনা অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিপোন সংলাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই উদ্বেগ প্রকাশ করেন।