-
সারা বিশ্বে কুদস দিবসের র্যালি, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত
এপ্রিল ১৫, ২০২৩ ১০:৪২আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে গতকাল (শুক্রবার) সারা বিশ্বের লাখ লাখ মানুষ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। এর মধ্য দিয়ে তারা সারা বিশ্বের কাছে এটি স্পষ্ট করেছেন যে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা একা নন।
-
ইসরাইল ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে: ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য
এপ্রিল ১৫, ২০২৩ ১০:২৫ইহুদিবাদী ইসরাইল ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা। গতকাল (শুক্রবার) বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক কুদস দিবসের প্রতি বিশ্ব মুসলিমের অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করে তারা এ মন্তব্য করেছেন।
-
ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় আহত ৪০
এপ্রিল ১৫, ২০২৩ ১০:২২অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভরত ফিলিস্তিনি জনতার ওপর ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
-
‘ইসরাইলি পাশবিকতার কারণে ফিলিস্তিনিদের প্রতিরোধস্পৃহা শক্তিশালী হচ্ছে’
এপ্রিল ১৫, ২০২৩ ১০:১১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল সরকারের সহিংস ও পাশবিক আচরণের কারণে ফিলিস্তিনিদের মধ্যে কেবল প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার অদম্য বাসনা শক্তিশালী হচ্ছে। তিনি আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে লেবাননের আল-আখবার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে একথা বলেন।
-
‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তেল আবিবের ধ্বংস ঠেকানো যাবে না’
এপ্রিল ১৫, ২০২৩ ১০:০৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সুনির্দিষ্ট কিছু আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে তার মাধ্যমে তেল আবিবের নিরাপত্তা রক্ষা করা যাবে না কারণ, অবৈধ এই রাষ্ট্রটি ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি গতকাল (শুক্রবার) রাজধানী তেহরানে বিশ্ব কুদস দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
'আল-কুদস ইস্যুতে মুসলিম উম্মাহ এক; এ বিষয়ে কারো সাথে কোনো সমঝোতা নয়'
এপ্রিল ১৪, ২০২৩ ১৪:৪৪শ্রোতাবন্ধুরা! স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি সবাই ভালো আছেন। আজ বিশ্ব কুদস দিবস। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে এ দিবসটি, যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনীর ঘোষণার মধ্য দিয়ে।
-
ইরানের বিভিন্ন প্রদেশে কুদস দিবসের মিছিলে জনতার ঢল
এপ্রিল ১৪, ২০২৩ ১৪:০৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানসহ সমগ্র দেশজুড়ে আজ বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টায় শুরু হওয়া মিছিলে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ইরানের সর্বস্তরের জনগণ।
-
ইহুদিবাদী ইসরাইল নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে: আনসারুল্লাহ
এপ্রিল ১৪, ২০২৩ ১১:৩১অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বহিষ্কার করার প্রচেষ্টা জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং দখলদার ইহুদিবাদী সরকারের উৎখাতে প্রচেষ্টা চালানো সকল মুসলমানের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।
-
আন্তর্জাতিক কুদস দিবস ইতিহাস ও ভূগোলের সংক্ষিপ্তসার: হামাস
এপ্রিল ১৪, ২০২৩ ১১:১৪বিশ্ব কুদস দিবস উপলক্ষে প্রতিরোধ অক্ষের নেতাদের ভাষণ অব্যাহত রয়েছে। গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা বলেছেন, বিশ্ব কুদস দিবস ইতিহাস ও ভূগোলকে সংক্ষিপ্ত করে ফেলেছে।
-
ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কুদস দিবস: নাসরুল্লাহ
এপ্রিল ১৪, ২০২৩ ১১:০৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নারুল্লাহ বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকারের নাগপাশ থেকে মাতৃভূমি মুক্ত করার লক্ষ্যে ফিলিস্তিন জনগণ যে সংগ্রাম করে যাচ্ছে তাতে প্রধান ভূমিকা পালন করছে আন্তর্জাতিক কুদস দিবস।