-
অধিকৃত ফিলিস্তন ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্নদিকে সরানোর চেষ্টা চালাচ্ছে ইসরাইল: সাফি
এপ্রিল ১০, ২০২৩ ১২:৪০ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফিলিস্তিন ইস্যু থেকে জনসাধারণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর চেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। নাসের কানয়ানি চাফি বলেন: মুসলিম দেশগুলোর দায়িত্ব হলো ইসরাইলকে সেই সুযোগ কাজে লাগাতে না দেওয়া।
-
ওআইসি: আল-আকসা মসজিদ মুসলিমদের ইবাদতের একটি বিশেষায়িত স্থান
এপ্রিল ০৯, ২০২৩ ০৬:২৮জর্দান নদীর পশ্চিম তীরের জেরুজালেম আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদে রাতের অন্ধকারে ইহুদিবাদী সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিম মুসল্লিদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।
-
গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল
এপ্রিল ০৭, ২০২৩ ১১:১৮অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজা থেকে ইসরাইল অভিমুখে রকেট বৃষ্টির পর বিমান হামলা চালাল তেল আবিব।
-
ফিলিস্তিনবিষয়ক গান: 'জয় ফিলিস্তিন জাগো মুসলিম'
এপ্রিল ০৬, ২০২৩ ১৪:২৮ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর গত (৪ এপ্রিল) গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েক ডজন ইসরাইলি সেনা হামলা চালায়। এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েকশ’ ফিলিস্তিনি পবিত্র রমজান মাসে রাত জেগে আল্লাহ তায়ালার ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন। তাদের অনেকেই ছিলেন ইতিকাফরত।
-
আল-আকসায় ইবাদতরত মুসল্লিদের ওপর পাশবিক হামলার নিন্দা জানাল ইরান
এপ্রিল ০৬, ২০২৩ ১০:৩৯মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসায় ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই হামলায় তেল আবিব সরকারের মানবতাবিরোধী চরিত্র আরেকবার বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে।
-
ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হামাস
এপ্রিল ০৪, ২০২৩ ০৫:৫৭গাজা উপত্যকার আকাশে মহড়া দিতে আসা ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
নাবলুস শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসন, দুই ফিলিস্তিনি শহীদ
এপ্রিল ০৩, ২০২৩ ১৪:৫৫অধিকৃত ফিলিস্তিনের নাবলুস শহরে বর্বর ইহুদিবাদী সেনাদের নতুন আগ্রাসনে আরও দুই তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছে এবং তার অংশ হিসেবে এই দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হলেন।
-
নির্বিচারে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের কারণে ২০২২ সাল ছিল সবচেয়ে খারাপ বছর
এপ্রিল ০২, ২০২৩ ১৫:৩২ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ছিল ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে খারাপ বছর। কারণ ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা চালানোর পাশাপাশি বিভিন্ন শহরের বহু ঘরবাড়ি ধ্বংস করেছে।
-
পবিত্র রমজানে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা
এপ্রিল ০১, ২০২৩ ১৫:১৫ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় আল-আকসা মসজিদের কাছে এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন। পবিত্র রমজান মাসে ইহুদিবাদী বাহিনী ফিলিস্তিনি মুসল্লিদের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়েছে এবং এর অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটালো।
-
ইসরাইলের কাছে এক ইঞ্চি ফিলিস্তিনি ভূমিও ছাড়া হবে না
মার্চ ৩০, ২০২৩ ১৫:৪৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাস অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূমিও ছাড়া হবে না। সংগঠনটি আরো বলেছে, দখলদার ইসরাইলি সরকারের হাত থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করাই তাদের মূল লক্ষ্য।