-
‘প্রতিরোধ যুদ্ধের জন্য আরব শাসকদের অনুমতি নেবে না ফিলিস্তিন’
মে ২১, ২০২২ ১০:১২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনি জনগণ দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের পথ বেছে নিয়েছে। এ কাজে তারা যেমন আরব শাসকদের সাহায্যের দিকে তাকিয়ে নেই তেমনি তারা তাদের অনুমতি নেয়ারও প্রয়োজন বোধ করেনি। তিনি আরো বলেছেন, আরব শাসকরা তো তাদের নিজেদের দেশের জনগণকে রক্ষা করতেই সক্ষম নয় তারা ফিলিস্তিনকে স্বাধীন করবে কীভাবে?
-
আবু আকলেহকে হত্যা করার সময় কোনো সংঘর্ষ ঘটেনি: আল-জাযিরা
মে ২১, ২০২২ ০১:৫৫ইহুদিবাদী ইসরাইলের গুলিতে সম্প্রতি নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা করার সময় ঘটনাস্থলে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের কোনো রকম সংঘর্ষ ঘটেনি বলে জানিয়েছে কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরা। ওই চ্যানেলের সাংবাদিক আবু আকলেহকে গত ১১ মে সকালে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে প্রেস ভেস্ট পরা অবস্থায় মাথায় গুলি করে হত্যা করে বর্বর ইসরাইলি সেনারা।
-
পশ্চিম তীরে হামাস প্রার্থীদের বিপুল বিজয়
মে ২০, ২০২২ ১৪:৫৪অধিকৃত পশ্চিম তীরের বীরজেইত বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।
-
সাংবাদিক শিরিন হত্যার তদন্ত করবে না ইসরাইল; ফিলিস্তিনের প্রতিক্রিয়া
মে ২০, ২০২২ ১১:১৫আল-জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার না করার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
হামাস নেতাদের হত্যা করলে ইসরাইলকে ‘অজানা মূল্য’ পরিশোধ করতে হবে
মে ১৯, ২০২২ ০৮:৩৮ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার সংগঠনের নেতাদেরকে গুপ্তহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করলে তার জন্য অজানা মূল্য পরিশোধ করতে হবে।
-
ইসরাইলের অস্তিত্ব শেষ পর্যায়ে; কাউন্ট ডাউন চলছে: হামাসের শীর্ষ নেতা
মে ১৮, ২০২২ ১৩:৩১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মাশয়াল বলেছেন, দখলদার ইসরাইলের অস্তিত্ব ধ্বংসের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। তাদের অস্তিত্বের শেষ পর্বটি এখন চলছে। গাজার আল-আকসা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।
-
ইসরাইলের আগ্রাসী আচরণ ধর্মযুদ্ধের সূচনা করতে পারে: আরব লীগ
মে ১৬, ২০২২ ০৪:৩৬মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে আরব লীগ। সংগঠনটি বলেছে, ইসরাইলের আগ্রাসী আচরণ ফিলিস্তিনে যে সহিংসতা সৃষ্টি করছে তা ‘ধর্মযুদ্ধে’ রূপ নিতে পারে।
-
গাজায় আগ্রাসন ইসরাইলের মৃত্যু ডেকে আনবে: হামাস
মে ১৫, ২০২২ ১২:২৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাভিত্তিক ইসলামি প্রতিরোধকামী সংগঠন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকায় আগ্রাসন চালায় তাহলে তাতে তার মৃত্যুর পথ খুলে যাবে।
-
কাউকে দায়ী না করে ফিলিস্তিনি সাংবাদিক হত্যার নিন্দায় জাতিসংঘ
মে ১৫, ২০২২ ০৫:২৪প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত ১১ মে জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার সাংবাদিক আবু আকলেহ নিহত হন।
-
ফিলিস্তিনি সাংবাদিক হত্যার প্রতিবাদে তেহরানে সমাবেশ
মে ১৪, ২০২২ ১৩:৪২ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আক্বলেহ হত্যার প্রতিবাদে তেহরানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে সমাবেশ করেছে ইরানের জনগণ।