-
ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধ করে দখলদার ইসরাইলে হামলা করুন: সৌদিকে হুথি প্রধান
মে ১৫, ২০২১ ১১:০৩ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল হুথি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, 'আপনারা ইয়েমেনে বোমাবর্ষণ ও আগ্রাসন বন্ধ করে দখলদার ইসরাইলে হামলা করুন। তাহলে আমরা আর পাল্টা জবাব দেব না।'
-
ইসরাইল আর কতো অপরাধ করলে ওআইসি’র বৈঠক অনুষ্ঠিত হবে?: ইরান
মে ১৫, ২০২১ ১০:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচারবিভাগের মানবাধিকার বিষয়ক দফতরের মহাসচিব আলী বাকেরি কানি প্রশ্ন করেছেন, ইহুদিবাদী ইসরাইল আর কত অপরাধ করলে মুসলিম দেশগুলোকে নিয়ে গঠিত ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে? অধিকৃত ফিলিস্তিন বিশেষ করে অবরুদ্ধ গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ প্রশ্ন করেন।
-
‘শোক, বোবা কান্না আর গুলির শব্দ যেন ফিলিস্তিনিদের নিত্য সঙ্গী’
মে ১৫, ২০২১ ১০:৩০সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার শেষে পবিত্র ঈদ এলো মুসলিম বিশ্বে। ঈদ যাপিত জীবনের সাথে অনাবিল শান্তি আর আনন্দের ঝর্ণাধারায় মানুষকে ভাসায় আনন্দ লহরে। অথচ ভাগ্যের কী নির্মম বাস্তবতা, ইহুদিবাদী দখলদার ইসরাইল কর্তৃক নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নৃশংস ও বর্বর ভয়ানক হামলা ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। যেখানে বীভৎস রকেট হামলা, বোমা হামলা সহ মুহুর্মুহু গুলির আওয়াজে প্রকম্পিত পথ ঘাট, বাতাস সেখানে ঈদ পালন তো অকল্পনীয় ব্যাপার!
-
ইসরাইলি হামলায় ফিলিস্তিনের একই পরিবারের ৮ শিশু নিহত
মে ১৫, ২০২১ ০৮:৪৯ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একই পরিবারের অন্তত ছয় শিশু নিহত হয়েছে।
-
ফিলিস্তিন সংকট সত্ত্বেও ভিয়েনায় ইরান বিষয়ক সংলাপ চলবে: আমেরিকা
মে ১৫, ২০২১ ০১:১৬ইসরাইল-ফিলিস্তিন চলমান সংকটের কারণে আমেরিকাকে চলমান ভিয়েনা সংকট থেকে বেরিয়ে আসার যে আহ্বান রিপাবলিকান নেতারা জানিয়েছিলেন বাইডেন প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে।
-
অস্ট্রিয়ায় ইসরাইলি পতাকা উত্তোলন লোমহর্ষক ও বেদনাদায়ক: ইরান
মে ১৫, ২০২১ ০১:১১ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে ইহুদিবাদীদের প্রতি সংহতি প্রদর্শন করে অস্ট্রিয়ার বিভিন্ন সরকারি দপ্তরে ইসরাইলি পতাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনাকে লোমহর্ষক ও বেদনাদায়ক বলে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
যেকোনো সংঘাতে ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস
মে ১৫, ২০২১ ০০:৫৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, জর্দান নদীর পশ্চিমতীর, গাজা উপত্যকা বা ফিলিস্তিনের অন্য যেকোনো স্থানে সংঘাতের ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে। ফিলিস্তিনিরাও এখন তেল আবিবকে দাঁতভাঙা জবাব দিচ্ছে।
-
সংঘাত চলছে; গাজায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ১২৬ জনে উন্নীত
মে ১৫, ২০২১ ০০:৩৫অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো। শুক্রবার রাতে তারা কয়েক দফা রকেট নিক্ষেপ করে।
-
ইসরাইলি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরানের আহ্বান
মে ১৪, ২০২১ ১৪:৩২ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন এবং অপরাধযজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে এই আহ্বান জানায়।
-
ফিলিস্তিনিদের 'সোর্ড অব কুদস' অভিযান: ইসরাইলের জন্য মারাত্মক হতে পারে
মে ১৪, ২০২১ ১৩:৫৯দখলদার ইসরাইলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা চার দিন আগে ইসরাইলের বিরুদ্ধে 'সোর্ড অব কুদস' সামরিক অভিযান শুরু করেছে। যদিও ইসরাইল ব্যাপক বিমান হামলা চালিয়ে বহু ফিলিস্তিনিকে হত্যা এবং অবকাঠামো ধ্বংস করেছে কিন্তু এ যুদ্ধ ইসরাইলের জন্যও খুব খারাপ পরিণতি ডেকে আনবে এবং এটাকে ইসরাইলের জন্য বিপদ সংকেত হিসেবে দেখছেন অনেকে।