-
একে অপরকে নয় ফিলিস্তিনের শত্রুদের রুখে দিন: মুসলিম বিশ্বের প্রতি সর্বোচ্চ নেতা
জুন ০৫, ২০১৯ ১২:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত একে অপরের বিরোধিতা করার পরিবর্তে ফিলিস্তিনে দখলদারদের অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়োনো। তিনি আজ (বুধবার) তেহরানে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত এবং ইরানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক সমাবেশে একথা বলেন।
-
ফিলিস্তিনিরা এখনো শাসন পরিচালনা করতে সক্ষম নয়: কুশনার
জুন ০৩, ২০১৯ ১৫:১৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ও শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, তিনি মনে করেন ফিলিস্তিনের জনগণ এখনো নিজেরা শাসন পরিচলনার জন্য প্রস্তুত নয়।
-
ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' বাস্তবায়ন অযোগ্য: পম্পেও'র স্বীকারোক্তি
জুন ০৩, ২০১৯ ১৪:০২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ডিল অব দ্যা সেঞ্চুরি' বা শতাব্দির সেরা চুক্তি নামক পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যাপক চেষ্টা চালালেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এটির বাস্তবায়নে সন্দেহ প্রকাশ করেছেন। ফিলিস্তিনিদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দখলদার ইসরাইলের স্বার্থ রক্ষা করাই মূলত বিতর্কিত এ পরিকল্পনার প্রধান উদ্দেশ্য।
-
ইসরাইলের ‘ভূমিখেকো নীতি’ শান্তির পথে বাধা: ইউরোপীয় ইউনিয়ন
জুন ০২, ২০১৯ ০৭:৫৭ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি গড়ে তোলার সম্প্রসারণবাদী নীতির নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ জাতির এ সংস্থা বলেছে, ইসরাইলের এ ‘ভূমিখেকো নীতি’ শান্তির পথে একটি বাধা।
-
ইরানের ঘোষিত বিশ্ব-কুদস দিবস ধ্বংস করবে ইসরাইলকে রক্ষার 'ডিল অব দ্য সেঞ্চুরি'
মে ৩১, ২০১৯ ১৩:০৮ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া আস সানোয়ার বলেছেন, ইসলামী ইরানের সহায়তা না থাকলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন আজ এতটা শক্তিশালী হত না।
-
ইসরাইলি ট্যাঙ্কে ফিলিস্তিনিদের প্রথম ড্রোন হামলা; ভিডিও প্রকাশ
মে ৩১, ২০১৯ ১০:১৬ফিলিস্তিনের ইসলামি জিহাদের কুদস ব্রিগেড ড্রোনের সাহায্যে ইহুদিবাদী ইসরাইলের একটি ট্যাঙ্কসহ দু’টি সামরিক যানে আঘাত হানার ভিডিও প্রকাশ করেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলি ট্যাঙ্কে আঘাত করছে।
-
ইরানজুড়ে কুদস দিবসের মিছিল
মে ৩১, ২০১৯ ০৭:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাড়ে নয়শ'রও বেশি শহরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব কুদস দিবসের মিছিল। শহরগুলোর বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের সূত্রপাত হয়। এসব মিছিল এসে মিলবে প্রতিটি শহরের এমন একটি ময়দানে যেখানে আজকের জুমার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী তেহরানের নানা প্রান্ত থেকে মানুষের মিছিল এসে মিলিত হয় ইনকিলাব স্কয়ারে। স্কয়ারের পাশেই তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জুমার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
-
আমেরিকার কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ নিশ্চিতভাবে ব্যর্থ হবে: ইরান
মে ৩১, ২০১৯ ০০:২৯ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ফিলিস্তিনি জাতির অধিকার খর্ব করার লক্ষ্যে আমেরিকা ‘শতাব্দির সেরা চুক্তি’ নামের যে পরিকল্পনা তৈরি করেছে তা নিশ্চিতভাবে ব্যর্থ হবে। তিনি বৃহস্পতিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় অনুষ্ঠিত একটি সম্মেলনে তেহরান থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।
-
কুশনারের সঙ্গে জর্দানের রাজার সাক্ষাৎ; স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান
মে ৩০, ২০১৯ ০৯:৪৫জেরুজালেম বা আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডানাল্ড ট্রাম্পের জামাই ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে গতকাল (বুধবার) রাজধানী আম্মানে এক বৈঠকে এ আহ্বান জানান।
-
ফিলিস্তিনিরা এখন পাথর নয়, রকেট ছোঁড়ে: রুহানি
মে ২৯, ২০১৯ ১৪:১৩প্রতিরক্ষা ক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের সফলতার প্রশংসা করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্রকে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা এখন পাথরের পরিবর্তে রকেট দিয়ে মোকাবেলা করছে।