কুশনারের সঙ্গে জর্দানের রাজার সাক্ষাৎ; স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i70802-কুশনারের_সঙ্গে_জর্দানের_রাজার_সাক্ষাৎ_স্বাধীন_ফিলিস্তিন_রাষ্ট্র_গঠনের_আহ্বান
জেরুজালেম বা আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডানাল্ড ট্রাম্পের জামাই ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে গতকাল (বুধবার) রাজধানী আম্মানে এক বৈঠকে এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৯ ০৯:৪৫ Asia/Dhaka
  • কুশনারের সঙ্গে জর্দানের রাজার বৈঠক
    কুশনারের সঙ্গে জর্দানের রাজার বৈঠক

জেরুজালেম বা আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডানাল্ড ট্রাম্পের জামাই ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে গতকাল (বুধবার) রাজধানী আম্মানে এক বৈঠকে এ আহ্বান জানান।

রাজা আবদুল্লাহ বলেন, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের আগের সীমানা নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। যদিও তিনি জেরুজালেমকে নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট আগেই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সে ক্ষেত্রে জর্দানের রাজার এ আহ্বান আমেরিকার কাছে নিতান্তই গুরুত্বহীন।  

জেরুজালেম শহরে অবস্থিত বায়তুল আকসা মসজিদের দেখভালের দায়িত্ব পালন করেন জর্দানের রাজা। গতকালের বৈঠকে তিনি কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তিনি দুই রাষ্ট্রকেন্দ্রীক সমাধানের ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে দু পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও আলোচনা করে।#

পাসটুডে/এসআইবি/৩০