-
বায়তুল মুকাদ্দাস ইস্যু: সেনা পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া
ডিসেম্বর ১০, ২০১৭ ১৬:২৭ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো মুসলিম বিশ্বের মুখ থাপ্পড় দিয়েছেন। তবে পরিস্থিতি মোকাবেলায় যদি প্রয়োজন হয় তাহলে মালয়েশিয়া ফিলিস্তিনে সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে।
-
লেবাননে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল; পুলিশের সঙ্গে সংঘর্ষ
ডিসেম্বর ১০, ২০১৭ ১৫:০৭লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে এ বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়।
-
বায়তুল মুকাদ্দাস হবে ইসরাইলের কবরস্থান: জেনারেল জাফারি
ডিসেম্বর ০৯, ২০১৭ ২০:৪২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর ইহুদিবাদী ইসরাইলের জন্য কবরস্থানে পরিণত হবে।
-
সিদ্ধান্ত না বদলালে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ফিলিস্তিন
ডিসেম্বর ০৯, ২০১৭ ১৬:২১ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরিকাত বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার যে ঘোষণা দিয়েছেন তা পরিবর্তন না করা পর্যন্ত আমেরিকার সঙ্গে তারা কোনো আলোচনায় বসবেন না।
-
ইসরাইলের স্বার্থে কাজ করছে সৌদি: চিন্তিত ফিলিস্তিনি নেতারা
ডিসেম্বর ০৯, ২০১৭ ১০:০০ইহুদিবাদী ইসরাইলের জন্য সৌদি আরব পর্দার আড়ালে থেকে যে তৎপরতা চালাচ্ছে তাতে উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছে ফিলিস্তিনের নেতারা। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনের অন্তত চারজন নেতা বার্তা সংস্থা রয়টার্সের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
-
বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন: ইহুদিবাদী সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি শহীদ, আহত ৩০০
ডিসেম্বর ০৮, ২০১৭ ১৫:৫৪ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোটা ফিলিস্তিন আজ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভ করতে গিয়ে ইহুদিবাদী সেনাদের হামলায় শহীদ হয়েছেন ২ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন অন্তত ৩০০ ব্যক্তি। বিক্ষোভ হয়েছে খোদ বায়তুল মুকাদ্দাস শহরে; পশ্চিম তীর ও গাজা উপত্যাকাও বাদ যায় নি।
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন, ট্রাম্পের নিন্দা: সারা বিশ্বে বিক্ষোভ পালন
ডিসেম্বর ০৮, ২০১৭ ১৪:১১ফিলিস্তিনি জনগণ ও পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের প্রতি সংহতি জানিয়ে আজ (শুক্রবার) সারা বিশ্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বায়তুল মুকাদ্দাস সংক্রান্ত ঘোষণার প্রতি নিন্দা ও ঘৃণা প্রকাশ করা হয়।
-
ফিলিস্তিনে বিক্ষোভ দিবস; শহরগুলোতে ইসরাইলি সেনা মোতায়েন
ডিসেম্বর ০৮, ২০১৭ ১৩:২২অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে শত শত বাড়তি সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করার পর ফিলিস্তিনে আজ (শুক্রবার) সম্ভাব্য যে বিক্ষোভ হতে পারে তা মোকাবেলা করার জন্য ইসরাইল এসব বাড়তি সেনা মোতায়েন করেছে।
-
ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থি: ওআইসি
ডিসেম্বর ০৮, ২০১৭ ০৯:৪৯ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি বলেছে, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া, ট্রাম্পের এ ঘোষণার মধ্যদিয়ে বায়তুল মুকাদ্দাসে ইসরাইলের দখলদারিত্বকে বৈধতা দেয়া যাবে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
-
ঢাকায় মানববন্ধন: বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবি
ডিসেম্বর ০৮, ২০১৭ ০৯:৩৮বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেম) ইহুদিবাদি ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ এবং মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা, ইসলামী ছাত্রফ্রন্ট ও খেলাফত মজলিস।