• সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: ব্রিটেনকে ইরান

    সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: ব্রিটেনকে ইরান

    সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৭:৩১

    ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তেহরানকে অভিযুক্ত করার বদলে ব্রিটেনের উচিত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা। সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলায় ইরান জড়িত বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযোগ করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি একথা বলেছেন।

  • আদ্রিয়ান দারিয়া কখনো তার প্রতিশ্রুতি লংঘন করে নি: ইরানি রাষ্ট্রদূত

    আদ্রিয়ান দারিয়া কখনো তার প্রতিশ্রুতি লংঘন করে নি: ইরানি রাষ্ট্রদূত

    সেপ্টেম্বর ১১, ২০১৯ ১৬:২৬

    ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, ইরানি তেল বহনকারী জাহাজ আদ্রিয়ান দারিয়া- ১ তৃতীয় পক্ষের কাছে তেল বিক্রি কোনভাবেই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে নি।

  • আমেরিকাকে সহযোগিতা করবেন না: ব্রিটেনকে বেইজিংয়ের হুঁশিয়ারি

    আমেরিকাকে সহযোগিতা করবেন না: ব্রিটেনকে বেইজিংয়ের হুঁশিয়ারি

    সেপ্টেম্বর ১১, ২০১৯ ১৫:৩৪

    দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে কঠোরভাবে সতর্ক করেছে চীন। বেইজিং বলেছে, চীনের পানিসীমায় ব্রিটিশ জাহাজ পাঠানো তা মেনে নেবে না চীন সরকার।

  • আগাম নির্বাচনের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করল ব্রিটিশ সংসদ

    আগাম নির্বাচনের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করল ব্রিটিশ সংসদ

    সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৩:৫১

    ব্রিটিশ সংসদে আবারও হেরে গেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগাম নির্বাচন আয়োজনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছেন আইনপ্রণেতারা। ভোটাভুটির মধ্য দিয়ে পার্লামেন্টে পাঁচ সপ্তাহের বিরতি শুরু হয়েছে।

  • ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য আরেক ধাক্কা; পদত্যাগ করলেন শ্রমমন্ত্রী অ্যাম্বার

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য আরেক ধাক্কা; পদত্যাগ করলেন শ্রমমন্ত্রী অ্যাম্বার

    সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১৪:১১

    ব্রিটিশ পার্লামেন্ট থেকে ২১ আইনপ্রণেতাকে বহিষ্কারের প্রতিবাদে পদত্যাগ করেছেন শ্রম ও অবসর ভাতাবিষয়ক মন্ত্রী অ্যাম্বার রাড। মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে অ্যাম্বার রাড উল্লেখ করেছেন, যেখানে দলের মধ্যপন্থী এমপিদের বহিষ্কার করা হয়েছে, সেখানে তিনি থাকতে পারেন না।

  • কাশ্মীরে মানবাধিকার বিপন্ন- ব্রিটেন : বাইরের হস্তক্ষেপ মানব না- মোদি

    কাশ্মীরে মানবাধিকার বিপন্ন- ব্রিটেন : বাইরের হস্তক্ষেপ মানব না- মোদি

    সেপ্টেম্বর ০৫, ২০১৯ ০৮:৪১

    কাশ্মীর প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বলতে যা বোঝায়, কাশ্মীরে তা এখন বিপন্ন। ব্রিটিশ পার্লামেন্টে তিনি ওই মন্তব্য করেছেন।

  • আগাম নির্বাচনের প্রস্তাবও আটকে দিলেন ব্রিটিশ এমপিরা, জনসন হতাশ

    আগাম নির্বাচনের প্রস্তাবও আটকে দিলেন ব্রিটিশ এমপিরা, জনসন হতাশ

    সেপ্টেম্বর ০৫, ২০১৯ ০৭:৫৩

    ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আগাম নির্বাচন নিয়ে পার্লামেন্টে যে প্রস্তাব এনেছিলেন- তা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাতিল হয়ে গেছে। এর আগে বিরোধীদের আনা চুক্তিবিহীন ব্রেক্সিট বন্ধের প্রস্তাব পাস হয়েছে হাউজ অব কমন্সে। এতে হতাশা প্রকাশ করে বরিস জনসন বলেছেন, সরকারের আনা একের পর এক প্রস্তাব যদি পার্লামেন্ট পাস না করে তাহলে সরকার পরিচালনা করা পুরোপুরি অসম্ভব।

  • ব্রিটিশ তেল ট্যাংকারের ৭ ক্রুকে মুক্তি দিয়েছে ইরান

    ব্রিটিশ তেল ট্যাংকারের ৭ ক্রুকে মুক্তি দিয়েছে ইরান

    সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১৪:০৩

    পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আটক ব্রিটিশ তেল ট্যাংকারের সাত ক্রুকে মুক্তি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (বুধবার) এ ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি জানিয়েছেন, মানবিক প্রেক্ষাপট থেকে ব্রিটিশ জাহাজের কয়েকজন ক্রুকে মুক্তি দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • গুরুত্বপূর্ণ ভোটে হেরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

    গুরুত্বপূর্ণ ভোটে হেরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

    সেপ্টেম্বর ০৪, ২০১৯ ০৬:২১

    ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া বাব ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ সংসদে প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ভোটে হেরে গেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ভোটাভুটিতে তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্য তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। এর মাধ্যমে ব্রিটেনে আগাম নির্বাচনের পথ উন্মুক্ত হলো।

  • ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত করেছেন প্রধানমন্ত্রী জনসন; নানা সমীকরণ

    ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত করেছেন প্রধানমন্ত্রী জনসন; নানা সমীকরণ

    আগস্ট ২৯, ২০১৯ ১৩:০০

    ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার পার্লামেন্ট স্থগিতের কার্যক্রম শুরু করেছেন। তার এ পদক্ষেপে দেশটির রাজনীতি নাটকীয় মোড় নিয়েছে। তার এ উদ্যোগ কার্যকর হলে ব্রেক্সিট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থানের বিষয়ে বিতর্কের জন্য খুব কম সময় পাবেন এমপিরা।