-
মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাধানোর ইচ্ছা নেই: ওবায়দুল কাদের
জুন ১৭, ২০২৪ ১২:৩৪বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো নতজানু আচরণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাধানোর ইচ্ছা নেই।
-
সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন: ইরান ও বাংলাদেশে আগামীকাল
জুন ১৬, ২০২৪ ১১:১৫সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং এশিয়া, ইউরোপ. অস্ট্রেলিয়া ও আফ্রিকায় আজ (রোববার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তবে ইরান, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ অনেক দেশেই ঈদ উদযাপিত হবে আগামীকাল।
-
বাংলাদেশ ও ভারতের দুই ব্যাংককে জরিমানা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
জুন ১৬, ২০২৪ ০৯:৫২ঋণ ও অগ্রিম এবং কেওয়াইসি নিয়ম অমান্য করায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াকে ১ কোটি ৪৫ লাখ টাকা এবং বাংলাদেশের সোনালি ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সোনালী ব্যাংক পিএলসির ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকেরই একটি অংশ।
-
সেন্টমার্টিন পরিদর্শনে বিজিবি মহাপরিচালক: পরিস্থিতি মোকাবিলায় তৎপর থাকার নির্দেশ
জুন ১৬, ২০২৪ ০৮:১৭বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ সেন্টমার্টিন দ্বীপসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় তিনি মিয়ানমার সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদেরকে সদা তৎপর থাকার নির্দেশ দেন।
-
সেন্ট মার্টিন আক্রান্ত হলে প্রতিরোধ করতে হবে: ওবায়দুল কাদের
জুন ১৫, ২০২৪ ১৪:৩৯সেন্ট মার্টিন দ্বীপে কোনো ধরনের হামলা হলে সরকার কাউকে ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
এবারের ঈদযাত্রায় যানজট নেই: ওবায়দুল কাদের
জুন ১৪, ২০২৪ ১৪:২৬বাংলাদেশে এবারের ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও যানজটের খবর নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে: দুদকের আইনজীবী
জুন ১৩, ২০২৪ ১২:৩০দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
-
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক: আইনমন্ত্রী
জুন ১২, ২০২৪ ১১:২৮বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, "কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে। ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে। দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা দেশের জনগণের জন্য অপমানজনক।"
-
অর্থ আত্মসাত মামলায় বিচার শুরু: ড. ইউনূস বললেন- আমাকে হয়রানি করা হচ্ছে
জুন ১২, ২০২৪ ১১:১০বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত তহবিলের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত।
-
নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ সরকার
জুন ১১, ২০২৪ ১৩:০১নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। যার প্রতি ইউনিটের খরচ পড়বে ৮ টাকা ১৭ পয়সা। আজ (মঙ্গলবার) সচিবালয়ে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।