-
বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি
জানুয়ারি ২৪, ২০২৬ ০৯:৩৩টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আইসিসির সিদ্ধান্ত বদলাতে শেষ চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছে। তবে এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলে জানা গেছে।
-
'ভারতে গিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ'
জানুয়ারি ২২, ২০২৬ ১৬:৩৬বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।
-
এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না: ডা.শফিকুর রহমান
জানুয়ারি ২২, ২০২৬ ১৫:২০বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন। তিনি বলেন, এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না। যদি আসে, পূর্বের মতো পরিণতি হবে। জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না।
-
নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি, ফলে ছুটি থাকছে টানা চার দিন
জানুয়ারি ২২, ২০২৬ ১৪:৪৯বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে।
-
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
জানুয়ারি ২২, ২০২৬ ১৩:৫৬বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থই তাঁর রাজনীতির একমাত্র অগ্রাধিকার। অন্য কোনো দেশের নয়—সবার আগে বাংলাদেশ।
-
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা-আমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল
জানুয়ারি ২১, ২০২৬ ১৬:৩৬বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য ‘ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
বাংলাদেশে এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব
জানুয়ারি ২১, ২০২৬ ১৬:০৭বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
-
সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা
জানুয়ারি ২১, ২০২৬ ১৩:২৬বাংলাদেশের নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭ শতাংশ। এর ফলে সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ করা হচ্ছে। ধাপ শেষ পর্যন্ত ২০টি থাকছে।
-
ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
জানুয়ারি ২১, ২০২৬ ০৮:০৭একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। আজ (বুধবার) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিশনের কাছে আত্মসমর্পণের আবেদন করেন তিনি।
-
‘অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ’
জানুয়ারি ২০, ২০২৬ ১৫:১৫অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ- এমন পরিষ্কার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে।