• ‘নতুন বাংলাদেশ'–এর নীতিগত রূপরেখা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী'

    ‘নতুন বাংলাদেশ'–এর নীতিগত রূপরেখা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী'

    জানুয়ারি ২০, ২০২৬ ১৩:০০

    'নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’-এর জন্য নীতিগত রূপরেখা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি এই রূপরেখা দিয়েছে।

  • এই নির্বাচনে ঠিক হবে, দেশ উদারপন্থি নাকি উগ্রপন্থিদের হাতে যাবে: মির্জা ফখরুল

    এই নির্বাচনে ঠিক হবে, দেশ উদারপন্থি নাকি উগ্রপন্থিদের হাতে যাবে: মির্জা ফখরুল

    জানুয়ারি ২০, ২০২৬ ১১:২৩

    বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য ‘কঠিন পরীক্ষা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসির (উদার গণতন্ত্র) হাতে থাকবে, নাকি উগ্রপন্থি–রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে।

  • 'আন্দোলনকালে স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে'

    'আন্দোলনকালে স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে'

    জানুয়ারি ১৯, ২০২৬ ১৪:৪৭

    বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ইরানজুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে। আর বিক্ষুব্ধ মানুষগুলোকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইরানজুড়ে হয়েছে সহিংসতা। আর এ কারণেই ইরানে বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে।

  • বিশ্বাস করি, ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল

    বিশ্বাস করি, ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল

    জানুয়ারি ১৯, ২০২৬ ১৩:১৩

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিএনপি বিশ্বাস করে, কমিশন যোগ্যতার সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে।

  • চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

    চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

    জানুয়ারি ১৯, ২০২৬ ১২:৪৫

    বাংলাদেশের সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে দেশটির হাইকোর্ট।

  • পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ, ইসির সামনে ছাত্রদলের অবস্থান

    পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ, ইসির সামনে ছাত্রদলের অবস্থান

    জানুয়ারি ১৮, ২০২৬ ০৯:৫৭

    বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। তারা বলছেন, পোস্টাল ব্যালট পেপার নিয়ে ইসির সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে।

  • ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি

    ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি

    জানুয়ারি ১৩, ২০২৬ ১৩:২৩

    আইসিসির অনুরোধ সত্ত্বেও টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

  • হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

    হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

    জানুয়ারি ১৩, ২০২৬ ১২:৪০

    বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।

  • নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

    নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

    জানুয়ারি ১২, ২০২৬ ১৪:৩৯

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। শিগগিরই এ অবস্থার উন্নতির প্রত্যাশা করে বিএনপি।

  • সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি

    সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি

    জানুয়ারি ১২, ২০২৬ ১২:১৫

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বাংলাদেশের সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন।