নির্বাচনী প্রতিশ্রুতি
১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা-হাদি হত্যার বিচার হবে: নাহিদ
-
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই গণহত্যা এবং শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে। কোনো আধিপত্য শক্তি আসন্ন নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করতে চাইলে জুলাইয়ের মতো বাংলাদেশের মানুষ তাদের প্রতিহত করবে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন।তিনি বলেন, পাশ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো আধিপত্যবাদী কেউ নয়।
এদিকে, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এক দল প্রকাশ্যে হ্যাঁ ভোটের কথা বলে, গোপনে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এমন দ্বিমুখী আচরণ মানুষ মেনে নেবে না। তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষে আজ সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। ২৪ ঐতিহাসিক বিপ্লবের পর, বাংলাদেশের মানুষ আর পুরোনো বস্তাপঁচা রাজনীতি চায় না, পরিবারতন্ত্রের কাছে ফিরতে চায় না।
বাংলাদেশ চলতি মাসের প্রথম দিকে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়ছে। #
পার্স টুডে/এমএএইচ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।