• ইরান ও আমেরিকার মধ্যে দূরত্ব কমাতে হবে: জোসেপ বোরেল

    ইরান ও আমেরিকার মধ্যে দূরত্ব কমাতে হবে: জোসেপ বোরেল

    সেপ্টেম্বর ২৬, ২০২১ ০২:৪৭

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল আবারও ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ভিয়েনা সংলাপ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে ইরান ও আমেরিকার মধ্যে দৃষ্টিভঙ্গিগত দূরত্ব কমিয়ে আনতে হবে।

  • ভিয়েনা সংলাপে ফিরতে ইরানের নতুন সরকারের সময় প্রয়োজন: বোরেল

    ভিয়েনা সংলাপে ফিরতে ইরানের নতুন সরকারের সময় প্রয়োজন: বোরেল

    সেপ্টেম্বর ২৫, ২০২১ ০৬:৪২

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরতে ইরানের নতুন সরকারের আরো বেশি সময় প্রয়োজন।

  • ইরানের ব্যাপারে আমেরিকার ভুল নীতি পরিবর্তন করতে হবে: চীন

    ইরানের ব্যাপারে আমেরিকার ভুল নীতি পরিবর্তন করতে হবে: চীন

    সেপ্টেম্বর ২৫, ২০২১ ০৩:১৮

    জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির ভাষণের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে চীন। বেইজিং একইসঙ্গে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি পরিহার এবং তেহরানের ওপর আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

  • ‘আমেরিকার অসংলগ্ন আচরণ বহাল রেখে সংলাপে বসে লাভ নেই’

    ‘আমেরিকার অসংলগ্ন আচরণ বহাল রেখে সংলাপে বসে লাভ নেই’

    সেপ্টেম্বর ২৫, ২০২১ ০২:৫২

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের ভবিষ্যত আমেরিকার আচরণের ওপর নির্ভর করছে। ইরান ওই সংলাপে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও তিনি মন্তব্য করেন।

  • ভিয়েনা আলোচনা শুরু করতে হলে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে 

    ভিয়েনা আলোচনা শুরু করতে হলে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে 

    সেপ্টেম্বর ২১, ২০২১ ১৩:৫৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা আবার শুরু করতে হলে তেহরানের ওপর থেকে আমেরিকাকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।

  • ‘ইরানের স্বার্থ রক্ষিত হওয়ার সম্ভাবনা থাকলে ভিয়েনা সংলাপে ফিরবে ইরান’

    ‘ইরানের স্বার্থ রক্ষিত হওয়ার সম্ভাবনা থাকলে ভিয়েনা সংলাপে ফিরবে ইরান’

    সেপ্টেম্বর ১৪, ২০২১ ০৩:৫৭

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের জাতীয় স্বার্থ ও ইরানি জনগণের অধিকার রক্ষা হয় এমন যেকোনো আলোচনায় যোগ দেবে তেহরান। তিনি সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সঙ্গে এক টেলিফোলাপে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরে যাওয়ার ব্যাপারে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন।

  • ‘নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস হবে না’

    ‘নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস হবে না’

    সেপ্টেম্বর ১৪, ২০২১ ০১:৫৩

    ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের যে বার্ষিক বৈঠক শুরু হয়েছে তাতে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করা হবে না বলে ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস দেশটির দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, “নির্বাহী বোর্ডের চলতি বৈঠকে [ইরানের বিরুদ্ধে] কোনো প্রস্তাব উত্থাপন করার পরিকল্পনা আমাদের নেই।”

  • ভিয়েনা সংলাপ আবার শুরু করার কাজে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া

    ভিয়েনা সংলাপ আবার শুরু করার কাজে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া

    সেপ্টেম্বর ১৪, ২০২১ ০১:৪০

    রাশিয়া বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত উপায় হচ্ছে আমেরিকা ও ইরানের একই সময়ে এই সমঝোতায় ফিরে আসা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করে বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে সব পক্ষকে ফিরিয়ে আনার কাজে সাহায্য করতে তার দেশ প্রস্তুত রয়েছে।

  • তেহরান ঘুরে গিয়ে সুর উল্টালেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি

    তেহরান ঘুরে গিয়ে সুর উল্টালেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি

    সেপ্টেম্বর ১৪, ২০২১ ০১:২৯

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরান সফর শেষ করে ভিয়েনায় পৌঁছেই আবার তেহরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন। তিনি গতকাল (সোমবার) আইএইএ’র নির্বাহী বোর্ডের বৈঠকে দাবি করেছেন, ইরানের চারটি অঘোষিত স্থানে পারমাণবিক উপাদান পাওয়া গেছে এবং এ সম্পর্কে তার সংস্থার প্রশ্নের উত্তর দেয়নি তেহরান।

  • আইএইএ ও ইরানের মধ্যে অর্জিত সমঝোতাকে স্বাগত জানাল ইইউ

    আইএইএ ও ইরানের মধ্যে অর্জিত সমঝোতাকে স্বাগত জানাল ইইউ

    সেপ্টেম্বর ১৩, ২০২১ ০৩:২২

    ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে দেশটির সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র যে সমঝোতা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিকো মুরা বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে এই সমঝোতা ইতিবাচক ভূমিকা পালন করবে।