-
ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ: প্রস্তাব বাতিল
ডিসেম্বর ০৭, ২০২৪ ১১:৩৯ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করে দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। কারণ হিসেবে ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে জানানো হয়েছে।
-
ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা সাখাওয়াত
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৭:১৩নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা আছে, বাজারও আছে—সবই আছে।’ আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন এম সাখাওয়াত হোসেন।
-
মুখ্যমন্ত্রীর শপথের পর জটিলতা মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৪:৩২ভারতের মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে জটিলতা এখনও কাটেনি। টানা ১২ দিনের টানাপোড়েনের পর গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। তার সঙ্গে শপথ নিয়েছেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার আর কোনও সদস্য শপথ নেননি। আসলে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে ঐক্যমতে পৌঁছলেও মহাজোটের তিন শরিক মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
-
'বাংলাদেশে যত মন্দির পোড়ানো হয়েছে, তার ১০০ ভাগ পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা'
ডিসেম্বর ০৫, ২০২৪ ১৪:৫৭ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। আজ (বৃহস্পতিবার) প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
-
হোটেল ও প্রকাশ্য স্থানে গরুর গোশত খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করল অসম সরকার
ডিসেম্বর ০৫, ২০২৪ ১৪:০৩উত্তর-পূর্ব ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপি'র নেতা হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর গোশত পরিবেশন ও খাওয়ার ওপর পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।
-
পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা: বজরং দলের ৩ সদস্য গ্রেফতার
ডিসেম্বর ০৫, ২০২৪ ১৩:২৪বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিন যুবককে গ্রেফতার করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
-
উত্তর প্রদেশের সম্ভলে যেতে বাধা পেয়ে রাহুল বললেন: আমরা লড়াই অব্যাহত রাখব
ডিসেম্বর ০৪, ২০২৪ ১৪:০৭ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের সম্ভলে যেতে বাধা দিয়েছে রাজ্য পুলিশ। আজ (বুধবার) সকালে যাত্রা করলেও দিল্লি–উত্তর প্রদেশের গাজীপুর সীমান্তে আটকে দেওয়া হয় তাঁদের গাড়িবহর।
-
জুলাই অভ্যুত্থানকে জঙ্গি, হিন্দুবিরোধীদের ক্ষমতা গ্রহণ হিসেবে দেখানোর চেষ্টা ভারতের
ডিসেম্বর ০৪, ২০২৪ ১৩:৩৯বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংঘটিত জুলাই অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য এদেশে ছাত্র–জনতার সংগ্রামকে দ্ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘ভারত জুলাই অভ্যুত্থানকে জঙ্গি, হিন্দুবিরোধী ও ইসলামপন্থীদের ক্ষমতা গ্রহণ হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে।’
-
মমতা জাতিসংঘ শান্তিরক্ষীর ভূমিকা বোঝেন কিনা, নিশ্চিত নই: শশী থারুর
ডিসেম্বর ০৩, ২০২৪ ১৫:৩৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর।
-
ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা
ডিসেম্বর ০৩, ২০২৪ ১৪:১৪আগরতলাসহ ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার।