-
হরিয়ানায় গরু পাচারকারী সন্দেহে ব্রাহ্মণ কিশোরকে হত্যা করল গোরক্ষকেরা!
সেপ্টেম্বর ০৪, ২০২৪ ১৫:৫১ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল জেলার বাঘোলা গ্রামে গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রায় ৩০ কিলোমিটার পথ তাড়া করে ১৯ বছর বয়সী আরিয়ান মিশ্রকে গুলি করে হত্যা করে ‘গোরক্ষকেরা’।
-
ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল পাস
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৫:৫৩ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ‘অপরাজিতা নারী ও শিশু বিল-২০২৪'। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গই ভারতের প্রথম কোনো রাজ্য, যারা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও শিশুদের যৌন নিপীড়নবিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিল।
-
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের মিছিল
সেপ্টেম্বর ০২, ২০২৪ ১৪:১৮ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান কর্মসূচি পালন করেছে জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়েছে।
-
ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৫:২৭বাংলাদেশেরসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
-
ভারতে গরুর গোশত বহন সন্দেহে চলন্ত ট্রেনে মুসলিম বৃদ্ধকে মারধর
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৪:০৭গরুর গোশত বহনের সন্দেহে ভারতের মহারাষ্ট্রে এক মুসলিম বৃদ্ধকে চলন্ত ট্রেনে বেধড়ক মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। নাসিক জেলার ইগাতপুরিতে একটি দূরপাল্লার ট্রেনের কামরায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এসময় অনেক যাত্রী সেখানে থাকলেও বয়স্ক ব্যক্তিটির সহায়তায় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।
-
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন ‘অনুমাননির্ভর’: নয়াদিল্লি
আগস্ট ৩১, ২০২৪ ১১:৩৯বাংলাদেশে সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বর্তমানে ভারতে আছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে ভারত কী জবাব দেবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে।
-
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে দিল্লি: জয়শঙ্কর
আগস্ট ৩০, ২০২৪ ১৩:৪১নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে নয়াদিল্লি কাজ করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
-
পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর তড়িঘড়ি দিল্লির পথে রাজ্যপাল
আগস্ট ২৯, ২০২৪ ১৪:৫৯ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষসহ অন্যান্য নেতাদের সাথে বৈঠকের পরই রাজ্যপাল আনন্দ বোস তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন।
-
মহিলাদের ওপর অত্যাচার আর বরদাশত নয়: ভারতের রাষ্ট্রপতি
আগস্ট ২৮, ২০২৪ ১৬:০৬কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “যথেষ্ট হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার আর বরদাশত নয়।”
-
ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিল ভারত, ছাড়া হয়েছে ১১ লাখ কিউসেক পানি
আগস্ট ২৬, ২০২৪ ১৫:৩৩বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। দেশটির নদী গঙ্গার পানির স্তর বাড়তেই ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে বলে কলকাতার 'নিউজ-১৮ বাংলা'র এক প্রতিবেদনে বলা হয়েছে।