-
'রেডিও তেহরান আমার অন্তরকে দিয়ে চলেছে চির প্রশান্তি'
ডিসেম্বর ১৯, ২০২২ ১৫:১৪সুপ্রিয় মহাশয়, একথা না বললে সত্যের অপলাপ হবে যে, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান দিগ্বিজয়ী মধ্যাহ্নের সূর্যের মতো প্রখর, প্রভাতের সূর্যের মতো স্নিগ্ধ ও নির্মল। আমার শয়নে বসনে চিন্তনে, মননে তুমি জাগ্রত, সুমহান আল্লাহর ইচ্ছায় মহিমান্বিত। প্রিয়জনে শ্রোতা সাধারণের নানা বিষয়ে আলোকিত লেখাগুলো যেন শত সহস্র ফুলঝুড়ি। ৫ ডিসেম্বরের প্রিয়জনে সকলের সাথে আমার একটি ইমেলের উত্তর দেওয়ায় আমি কৃতজ্ঞ।
-
'রেডিও তেহরানকে যতটুকু ভালোবেসেছি, অন্য বেতারকে তত নয়'
ডিসেম্বর ১৫, ২০২২ ১৪:৫৪আসসালামু আলাইকুম। তিন দশকেরও বেশি সময় ধরে আমার জীবনে রেডিও তেহরানকে যতখানি ভালোবেসেছি আর কোনো বেতারকে ততো ভালোবাসিনি, একথা মনেপ্রাণে স্বীকার করি। রেডিও তেহরান তার ভাষা, শব্দ চয়ন, মিষ্টতা, ধর্মীয় অনুভূতি, শিক্ষা সব দিয়ে আমার জীবনের একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিনিয়ত বিরাজমান থেকেছে, আজও আছে আর আগামীতেও থাকবে।
-
'রেডিও তেহরান এবং পার্সটুডে এখন নতুন মাত্রার আন্তর্জাতিক গণমাধ্যম'
ডিসেম্বর ১৪, ২০২২ ০৭:২৪শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। সপ্তাহ ঘুরে আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
-
'রংধনু আসর যেন আনন্দের একটি পাঠশালা'
ডিসেম্বর ১১, ২০২২ ১৪:৪৪প্রিয় প্রিয়জন, ৮ ডিসেম্বর প্রচারিত রেডিও তেহরানের পুরো অনুষ্ঠান শুনেছি। অনুষ্ঠানটি দারুণ এক মায়ায় আচ্ছন্ন করে রাখে পুরোটা সময়। এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি করা আজকের পুরো রংধনু অনুষ্ঠান মোহবিষ্ট হয়ে শুনেছি
-
'রেডিও তেহরান একটি বৈচিত্র্যময় বেতার'
ডিসেম্বর ১০, ২০২২ ১২:৪৩সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান ও ইরানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পার্সটুডের নিয়মিত আয়োজনের সাথেই আছি। ইরান পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের নিজস্ব ও ইসলামি সংস্কৃতি সমুন্নত রাখতে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা মুসলিম বিশ্বে ইরানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছে। ইরান সেক্ষেত্রে ইসলামি বিশ্বে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠছে দিন দিন।
-
রেডিও তেহরানের পরিবার ও শিশুবিষয়ক অনুষ্ঠানগুলো সম্পর্কে মতামত
ডিসেম্বর ০৯, ২০২২ ১৩:৪৭প্রিয় রেডিও তেহরান বাংলা সকল উপস্থাপক উপস্থাপিকা এবং শ্রোতাবন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ৪ ডিসেম্বর তারিখে 'নারী: মানব ফুল' ধারাবাহিকের তৃতীয় পর্বে প্রাচীন গ্রিক নারীদের জীবনের অনেক অজানা কথা পারলাম।
-
'বস্তুনিষ্ঠ সংবাদপ্রাপ্তিতে রেডিও তেহরান আমাকে সহায়তা করছে'
ডিসেম্বর ০৮, ২০২২ ১৭:৩৬শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
-
'মুহাম্মদ (সা.) এর প্রথম গণদাওয়াত সম্পর্কিত রংধনু আসরটি ছিল প্রাণবন্ত'
ডিসেম্বর ০৮, ২০২২ ১৬:১৩সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান এবং পার্সটুডে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভকামনা। গত ১ ডিসেম্বরের সান্ধ্য অধিবেশন অন্যান্য দিনের মতোই আকর্ষণীয় ছিল। পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিটি অধিবেশন রেডিও তেহরানকে অন্যরকম প্রাণবন্ততা দেয়।
-
মুর্শিদাবাদে শ্রোতা-ডিএক্সারদের মতবিনিময় সভা, রেডিও তেহরানের ভূয়সী প্রশংসা
ডিসেম্বর ০৫, ২০২২ ১৫:৪৬'ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব- মুর্শিদাবাদ'-এর ব্যবস্থাপনায় গতকাল (৪ঠা ডিসেম্বর, ২০২২) রবিবারের শীত দুপুরে এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে এক মনোজ্ঞ মতবিনিময় সভা।
-
'রংধনু আসর আমার কাছে খুবই প্রয়োজনীয় ও দরকারি অনুষ্ঠান মনে হয়'
ডিসেম্বর ০৩, ২০২২ ১৪:২৫প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। গত ২৪ নভেম্বর ২০২২ সান্ধ্য অধিবেশন বিশ্বসংবাদ, সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, রংধনু আসর এবং কথাবার্তা বিশেষ মনোযোগ সহকারে শুনেছি। সবথেকে ভালো ও মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় লেগেছে এদিনের রংধনু আসর।